
এই শুষ্ক আর উষ্ণ আবহাওয়ায় ইফতারে শরবত তো লাগবেই। সবচেয়ে জনপ্রিয় শরবতের ওপরে এসে পড়েছে লেবুর আকাশচুম্বী দামের খাড়া।

তাই সামান্য কিছু কারসাজিতে অল্প লেবুতেই বেশি লেমোনেড বানান। এই লেমোনেডের একটি সিক্রেট উপকরণের খোসা ফেলা হচ্ছে না বলে একে নো ওয়েস্ট রেসিপি বলাই যায়। এদিকে বানানো যায় অত্যন্ত শর্টকাটে।

শসা ২টি
চিয়াসিড ২ টেবিল চামচ
চিনি স্বাদমতো
বিট লবণ আধা চা-চামচ
লেবুর রস ২ টেবিল চামচ (১টি মাঝারি লেবু)
প্রণালি
চিয়া সিড আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। শসা ভালো করে ধুয়ে খোসাসহ টুকরা করে কেটে নিতে হবে।

এরপর ব্লেন্ডারে এক এক করে শসা, বিটলবণ, চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।


একটি পাত্রে ঢেলে ভেজানো চিয়াসিড ও লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে গ্লাসে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।