

টক-মিষ্টি আমের টুকরা ১ কাপ
খোসা ছাড়ানো মাঝারি আকারের চিংড়ি ২০টি
আমের ক্বাথ আধা কাপ
মেয়োনেজ ৩ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ২ চা-চামচ
টালা জিরার গুঁড়া ১ চা-চামচ
কুচানো শসা এক কাপ
উস্টাশায়ার সস ১ চা-চামচ
ইংলিশ মাস্টার্ড বা কাসুন্দি আধা চা-চামচ
সাজানোর জন্য ডালসহ তাজা ধনেপাতা
চিংড়ি ফুটন্ত লবণ-পানিতে ৩ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। শসার আলগা পানি ঝরিয়ে নিতে হবে। আমের ক্বাথ, টক দই, মেয়োনেজ, টমেটো সস, মাস্টার্ড, উস্টাশায়ার সস, চিলি ফ্লেক্স ও টালা জিরার গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
প্রয়োজন বোধ করলে অল্প লবণ দেওয়া যেতে পারে। কুচানো শসা আর আমের টুকরা মিশিয়ে নিতে হবে। চিংড়ি দিয়ে আলতো হাতে মেশাতে হবে। কিছু চিংড়ি ও আমের টুকরা সাজানোর জন্য রাখতে হবে।


এবার ককটেল গ্লাসে পরিমাণমতো আম-চিংড়ি-সসের মিশ্রণ নিয়ে ওপরে চিংড়ি, আম ও ধনেপাতা দিয়ে সাজাতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।