মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ডিপ মুয়াম্মারা বাড়িয়ে দেবে ইফতারের স্বাদ
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

লাল ক্যাপসিকাম ২–৩টা
টমেটো ২টা
বাদাম ৫০ গ্রাম
রসুন ১টা
লেবু একটা  
চিলি ফ্লেক্স ১ চা–চামচ
ব্রেডক্রাম আধা কাপ  
জিরাগুঁড়া আধা চা–চামচ    
শর্ষের তেল বা অলিভ অয়েল ২ টেবিল চামচ  
লবণ পরিমাণমতো

বিজ্ঞাপন

প্রণালি

ক্যাপসিকাম, রসুন, টমেটো রোস্ট করে নিন। বাদাম ভেজে নিন। জিরা টেলে গুঁড়া করে নিন। এবার  ব্লেন্ডারের জারে একে একে ক্যাপসিকাম, টমেটো, রসুন, বাদাম, ব্রেডক্রামব দিয়ে ব্ল্যান্ড করে নিন।

এবার লবণ, লেবুর রস, জিরাগুঁড়া, চিলি ফ্লেক্স, শর্ষের তেল দিয়ে নেড়ে পছন্দমতো পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন যেকোনো চপ বা ব্রেডের সঙ্গে। নুডলস, পাস্তা, পিৎজাতেও ব্যবহার করতে পারেন মুয়াম্মা সস। সে ক্ষেত্রে ব্রেডক্রামটা শুধু মেশাবেন না।

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৩: ১৪
বিজ্ঞাপন