

চিচিঙ্গা ৫০০ গ্রাম
চিংড়ি ২৫০ গ্রাম
পেঁয়াজকুচি করা ৩-৪টি
কাঁচা মরিচকুচি করা ৩-৪টি
টমেটোকুচি ১টি
রসুনের কোয়া ৩টি
আদাকুচি ১ চা-চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
গোলমরিচ ১ চা-চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কর্নফ্লাওয়ার ১ চা-চামচ
চিনি ১ চা-চামচ

৩-৪ কাপ পানিতে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, লবণ ও চিংড়ি দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করতে হবে। এবার ছেঁকে নিয়ে চিংড়ি আলাদা করে বাকি উপকরণ ব্লেন্ড করে নিতে হবে। আর ঐ পানিতেই চিচিঙ্গা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে এলে অল্প পানিতে গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে।

খানিকটা নেড়ে এবার ব্লেন্ড করা সস ও বাকি উপকরণ অর্থাৎ চিংড়ি, টমেটো সস, সয়া সস, গোলমরিচ, চিনি দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার চাইনিজ ফ্লেভারের চিংড়ি-চিচিঙ্গার স্যুপ। তেল আর অতিরিক্ত কোনো মশলা ছাড়া এ পদ অত্যন্ত স্বাস্থ্যকর সংযোজন হতে পারে যেকোনো বেলায়।