
হাড় ছাড়া গরুর মাংস ৭০০গ্রাম
কাঁচামরিচ ৭/৮টি
রসুনের কোয়া এক মুঠো
ধনেপাতা এক মুঠো
মিহি করে কাটা পেঁয়াজকুচি দেড় কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
চিলি ফ্লেক্স ১ চ-চামচ
শর্ষের তেল পরিমাণ মতো
লবণ স্বাদমতো
লেবুর রস ১টা
কাঁচামরিচ, রসুন, ধনেপাতা ধুয়ে তাওয়ায় অল্প লবণ দিয়ে শুকনা টেলে নিন। এবার ব্লেন্ডারে বা পাটায় থেতলে নিন। এবার মাংসে আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, হলুদ মিশিয়ে কিছুক্ষন রেস্টে রাখুন।

এবার সামান্য পানি যোগ করে প্রেশার কুকারে বা চুলায় গরুর মাংস প্রায় সেদ্ধ করে নিন। পানিটা রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করুন এবং এর মধ্যে লম্বা করে কাটা পেঁয়াজকুচি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। অল্প লবণ দিয়ে ভাজবেন।
পেঁয়াজের রং বদলালে এতে মাংস দিয়ে উচ্চ তাপে ভাজতে থাকুন মাংসের রং লালচে বাদামি হওয়া পর্যন্ত। এবার তাতে আগে করে রাখা ধনেপাতা, রসুন ও কাঁচামরিচের পেস্ট মিশিয়ে নিন।

মাংস সেদ্ধ হওয়ার সময় যে পানিটুকু ছিল তা দিয়ে উচ্চ তাপে নেড়েচেড়ে রান্না করুন। পানি শুকিয়ে ভাজা-ভাজা হয়ে গেলে ওপরে চিলি ফ্লেক্স, লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার সাদা ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন মজাদার এই থেচা-বিফ।