

জিরা ২ টেবিল চামচ
গোলমরিচ ১ টেবিল চামচ
মৌরি ২ টেবিল চামচ
ধনে ২ টেবিল চামচ
পাঁচফোড়ন ২ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
রাঁধুনি ১ টেবিল চামচ
শুকনা মরিচ ১০-১৫ টা
বিট লবন ১ টেবিল চামচ


প্রথমে শুকনা মরিচ টেলে নিয়ে তারপর এক এক করে সব আস্ত মসলা শুকনা করে তাওয়ায় টেলে নিতে হবে। এবার মসলাগুলো একদম মিহি করে ব্লেন্ড করে বা শিলপাটায় শুকনা করে বেটে নিয়ে এয়ারটাইট কৌটায় রাখতে হবে।

এভাবেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই অল ইন ওয়ান মসলা মিশ্রণ। আমরা রমজানে ছোলা, ঘুগনি, চটপটি, পেঁয়াজু, চপ, বেগুনি, কাবাব কিংবা কাটলেট তৈরিতে এই মসলাটি ব্যবহার করতে পারব।