মাংসের পদের ভিড়ে রুচি ফেরাবে জিবে জল আনা কাঁচা আমের বালাচাও
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

কাঁচা আম ৪–৫টি (কুচি বা পাতলা স্লাইস

রসুন  ১০–১২ কোয়া

পেঁয়াজ কুচি  ২কাপ

মরিচ গুঁড়া  ২ চা চামচ

হলুদ গুঁড়া ১ চা চামচ

শর্ষের তেল ১ টেবিল চামচ 

চিলি ফ্লেক্স ১ চা-চামচ 

আচারের মসলা ১ টেবিল চামচ  

ময়দা ১ কাপ 

কর্নফ্লাওয়ার আধা কাপ 

চিনি ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

কাঁচা আম ধুয়ে পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে। লবণ, চিনি, হলুদ ও মরিচ গুঁড়া মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। ১০মিনিট পর আম থেকে পানি বের হলে একটি পাতলা কাপড়ের সাহায্য  এই পানি চেপে বার করে নিতে হবে। এবার পানি ঝরানো শুকনো আম ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে  নিতে হবে।

এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে উঠিয়ে নিতে হবে। তারপর রসুন কুচি  ভেজে উঠিয়ে নিতে হবে। এবার ঐ তেলেই ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো আম হালকা বাদামি  রঙের করে ভেজে উঠিয়ে  নিতে হবে।

বিজ্ঞাপন

এবার অন্য একটি প্যানে সামান্য লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে এর সঙ্গে শর্ষের তেল ও মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এক এক করে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর আম দিয়ে নেড়ে চিলি ফ্লেক্স আর আচারের মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

সব কিছু মেশানের পর একেবারে মচমচে চানাচুর এর মত দেখতে হবে। এভাবেই হয়ে যাবে খুব সহজ কাঁচা আমের বালাচাও,  যা ভাত খিচুড়ি সঙ্গে খেতে দারুণ লাগবে। এয়ার টাইট বক্সে রেখে দিয়ে এমনি এমনি ও খাওয়া যাবে অনেক দিন ধরে এই লোভনীয় কাঁচা আমের বালাচাও।

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২: ৪০
বিজ্ঞাপন