

আলু ৫টি বড় সাইজের
মুরগির কিমা ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি ১ কাপ
ক্যাপসিকাম ১ টা
গাজর ১ টা
টমেটো ১ টা
কাঁচামরিচ কুচি ৪-৫ টা
টমেটো সস ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ
লবণ পরিমাণমতো
অলিভ অয়েল ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব ১ কাপ
ডিম ১ টা
আলু ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। মথে নিন যেন মিশ্রণটি মসৃণ হয়। এবার কড়াইয়ে অলিভ অয়েল বা বাটার দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, চিকেন কিমা, ক্যাপসিকাম, গাজর, লবণ, সস, গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিন।


কিমার পুর ঠান্ডা হলে পরিমাণ মতো আলু হাতের তালুতে নিয়ে গোল করে মাঝে পুর ঢুকিয়ে বলের মত তৈরি করুন। কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এবার ডিম ফেটিয়ে নিন। তাতে চপগুলো ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।
এবার চপগুলোকে এয়ারফ্রায়ারে ১৮০ ডিগ্রি তাপমাএায় ৭-৮ মিনিট বেক করে নিন।


পছন্দনীয় সসের সঙ্গে তেলে না ভেজেই ইফতার পরিবেশন করুন মজাদার এই আলুর চপ।