রাত জেগে স্পেনের খেলা দেখতে বানিয়ে ফেলুন 'লেট নাইট স্ন্যাক' স্প্যানিশ অমলেট
শেয়ার করুন
ফলো করুন

স্পেন-পর্তুগালের জমজমাট ম্যাচ আজ রাতে। আর রাত জেগে স্পেনের খেলা দেখতে বানিয়ে ফেলুন লেট নাইট স্ন্যাক স্প্যানিশ অমলেট। বানাতে যেমন সহজ, তেমন হাতের কাছে উপকরণই যথেষ্ট এর জন্য। স্পেনের ট্র্যাডিশনাল এই ব্রেকফাস্টের পদটি খেতে কেমন তা বানালেই বুঝতে পারবেন।

উপকরণ

ডিম ৫/৬ টা

পেঁয়াজকুচি ১ কাপ

আলু কুচি দেড় কাপ

গাজর কুচি আধা কাপ

লবণ স্বাদমতো

গোলমরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী

কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

তেল ৩ টেবিল চামচ

বিজ্ঞাপন

প্রণালি

ডিম, গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সব একসঙ্গে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

কড়াইতে তেল গরম করে আলুকুচি ভাজতে হবে। আলু একটু ভাজা হলে পেঁয়াজ ও লবণ দিতে হবে। আরও কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হলে নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিতে হবে।

আলু পেঁয়াজ, ডিমের গোলায় দিয়ে আরও একবার ফেটিয়ে নিতে হবে ।এবার ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে।মৃদু আঁচে ঢাকনা দিয়ে রাখুন কয়েক মিনিট। এক পিঠ হলে একটি প্লেটে উপুড় করে নিয়ে অপর পাশ প্যানে দিয়ে আবার ঢেকে রাখুন ২ মিনিট।

এবার নামিয়ে কেটে নিন এবং আপনার পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার এই স্প্যানিশ অমলেট।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬: ৪৭
বিজ্ঞাপন