কোরবানির গরুর ফ্রেশ কলিজা দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট কাঠি কাবাব
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

গরুর  কলিজা ৫০০ গ্রাম (কিউব করে কাটা)
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
আদা বাটা  ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া  ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
গরমমসলা গুঁড়া আধা চা-চামচ
হলুদ গুঁড়া আধা চা-চামচ
শর্ষের তেল তিন টেবিল চামচ (ম্যারিনেট আর ভাজার জন্য)
লেবুর রস - ১ টেবিল চামচ
কাঠি বা শিক প্রয়োজন অনুযায়ী
লবণ স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

প্রথমে কলিজা কিউব করে কেটে ধুয়ে নিয়ে গরম পানিতে ৫ মিনিট হালকা সেদ্ধ করে পানি ফেলে দিতে হবে। কলিজার ওপরের পাতলা প্রলেপটা উঠিয়ে  নিয়ে আরেকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে কলিজা নিয়ে তাতে এক এক করে সব মসলা, লবণ ও শর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে  এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে।

বিজ্ঞাপন

এরপর শিক বা আগে থেকে ভিজিয়ে রাখা কাঠিতে একটি একটি করে কলিজার টুকরা গেঁথে নিতে হবে।

ফ্রাই প্যান বা তাওয়ায় তেল দিয়ে অল্প আঁচে কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে।

ভাজা হয়ে গেলে সালাদ ও সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে গরুর  কলিজার কাঠি কাবাব।

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬: ৫৪
বিজ্ঞাপন