শবে বরাতের আয়োজন মানেই নানা রকমের হালুয়া। দরাজ হাতে ঘি ঢেলে তৈরি এই অনবদ্য মিষ্টি খাবারটি ছাড়া এদিনের আয়োজন যেন অসম্পূর্ণ। চলুন এ উপলক্ষে এক নজরে দেখে নেওয়া যাক সেলিনা শিল্পীর ছবি ও রেসিপিতে দশটি স্পেশাল হালুয়া।
পাঁকা পেঁপে ব্লেন্ড করে ঘি, চিনি, বাদাম কুচি দিয়ে তৈরি করুন পাকা পেঁপের হালুয়া
বিজ্ঞাপন
স্ট্রবেরি ফ্লেভারে ছানা-বাদামের হালুয়া
৩/১০
বাদামের পেস্টের সঙ্গে ছানা ভালো করে মথে নিন। স্ট্রবেরি সঙ্গে চিনি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে ব্লেন্ড করে ঘন জ্যাম তৈরি করুন। বাদাম ছানার সঙ্গে মিশিয়ে তৈরি করুন স্ট্রবেরির ফ্লেভারে বাদাম ও ছানার এই হালুয়া।
খেজুরের হালুয়া
৪/১০
খেজুর গরম পানিতে কিছুক্ষন ভিজিয়ে বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার কয়েক রকম বাদাম কুচি মিশিয়ে চুলায় মধ্যম আঁচে কিছু সময় নাড়লেই জমাট বেঁধে আসবে। এতে চিনি দেওয়া প্রয়োজন নেই। ওপরে তিল ছিটিয়ে পরিবেশন করতে পারেন।
গাজরের হালুয়া
৫/১০
গাজর ভাপে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। গুঁড়া দুধ, ঘি, চিনি ও বাদাম কুচি মিশিয়ে নাড়তে থাকুন আঠালো ভাব হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পছন্দনীয় ছাঁচে তৈরি করে নিন গাজরের এই মজাদার হালুয়া
কলার হালুয়া
৬/১০
কলা পেস্ট করে নিন। এবার গুড়, নারকেল, গুঁড়া দুধ, মাখন বা ঘিয়ে ভেজে নেওয়া পোলাওর চালের গুঁড়া, দারুচিনি গুঁড়া, বাদাম কুচি এক এক করে সব মিশিয়ে রান্না করুন আঠালোভাব হওয়া পর্যন্ত।