শুধু লবণ দিয়েই রান্না করা হয় এই ঐতিহ্যবাহী পেশোয়ারি 'নামকিন গোশত'
শেয়ার করুন
ফলো করুন

কোরবানির মাংস দিয়ে একেক দেশে একেকটি বিশেষ পদ রান্না করার চল রয়েছে। আফগানিস্তান পাকিস্তানের অনেক জায়গায় শুধু লবণ দিয়ে সামান্য কিছু আস্ত মসলা ফেলে মৃদু আঁচে লম্বা সময় ধরে রান্না করা হয় পেশোয়ারি নামকিন গোশত।

উপকরণ

চর্বি ও হাঁড়সহ খাসির মাংস  ২ কেজি

ঘি ৩ টেবিল চামচ

আদা বড় ১ টুকরা

রসুন বড় ২ টা

দারুচিনি ২-৩ টুকরা

লবঙ্গ ৩-৪ টা

পেঁয়াজ বড় ২-৩ টা

টমেটো মাঝারি ৩ টা

গোলমরিচ ১০-১২ টা

কাঁচামরিচ ৫-৬ টা

লবণ স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

এই পদে চর্বি একটু বেশি রাখতে হয়। প্রথমে খাসির মাংসে ভালোভাবে লবণ মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট। যে হাড়িতে রান্না করবেন, প্রথমে তার নিচে এক স্তর চর্বি বিছিয়ে নিন। এরপরের স্তরে হাঁড় রাখবেন। ওপরের স্তরে মাংস রাখুন। এবার টমেটো, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, কাঁচামরিচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ঢেকে দিন। আটা দিয়ে ঢাকনার চারপাশ আটকে নিন। শুরুতে ৫ মিনিট মধ্যম আঁচে এবং এরপর একেবারে মৃদু তাপে রান্না করতে হবে ২ থেকে ৩ ঘন্টা।

মাঝে এবার খুলে প্রয়োজন বুঝে গরম পানি  যোগ করতে পারেন। এই রেসিপিতে অনেকটা নিহারির মতো ঝোল থাকবে। আপনি যদি তেমন না চান তাহলে পানির পরিমাণ কম দিতে হবে। চাইলে কয়লার আগুনে এ পদটি করতে পারেন। এই মাংস একদম নরম হবে।

রুটি বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার নামকিন গোস্ত। এতে শুধু লবণ ছাড়া কোন গুঁড়া বা বাটা মসলা ব্যবহার করা হয় না বলে মাংসের স্বাদ খুব ভালোভাবে বোঝা যায়। সেজন্য তাজা ও ভালো মানের খাসির মাংস নিতে হবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৮: ০৯
বিজ্ঞাপন