হাল ফ্যাশন শারদীয় ভোজ: পালং পনির কোফতা
শেয়ার করুন
ফলো করুন

বানানো সহজ, খেতে মজা। পূজার ব্যস্ত সময়ে অতিথি আপ্যায়নে এই স্ন্যাক হতে পারে যথার্থ। সঙ্গে এক কাপ চা হলে জমে যাবে আসর। রেসিপি ও ছবি: সেলিনা শিল্পী।

বিজ্ঞাপন

উপকরণ

প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ

পালং শাক বড় দুই মুঠা
পনির ৩০০ গ্রাম
টমেটো ৩ টা
গোল মরিচগুঁড়া ১/২ চা চামচ
রসুন ৪-৫ কোয়া
জিরা ১/২ চা চামচ
হলুদগুঁড়া ১/২ চা চামচ
মরিচগুঁড়া ১/২ চা চামচ
শুকনা মরিচ ১ টা
বাটার বা অলিভ অয়েল ৩ টেবিলচামচ
তেল পরিমাণ মতো
লবণ স্বাল মতো
ব্রেডক্রাম বা বেসন ১/২ কাপ

বিজ্ঞাপন

প্রণালি

পালং শাক ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এবার ২ টেবিলচামচ তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে নিন৷ পালং শাক দিয়ে নেড়ে চেড়ে রান্না করুন।  ঠান্ডা হলে ব্লেন্ড করে নিন।

ব্রেডক্রাম বা বেসন মিশিয়ে কিছু সময় রেস্টে রাখুন। পনির ভালোভাবে স্ম্যাশড করে নিন। এবার পালং শাক হাতের তালুতে নিন।

এখন পনির দিয়ে গোল করে পালং শাকের পেস্ট দিয়ে মুড়িয়ে কোফতা বানিয়ে নিন।  এবার ডুবো তেলে ভেজে তুলুন।

কড়াইয়ে বাটার দিয়ে জিরা, শুকনা মরিচ দিয়ে ভেজে তাতে টমেটো কুচি দিন। টমেটো নরম হয়ে এলে লবণ, হলুদ, মরিচগুঁড়া, গোল মরিচগুঁড়া দিন।

টমেটো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ব্লেন্ড করে সস তৈরি করে  নিন। কোফতাগুলোকে মাঝ বরাবর কেটে  পরিবেশন পাত্রে সসের ওপর রেখে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এই পালং পনির কোফতা।

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১: ০০
বিজ্ঞাপন