

দুধ ৪ লিটার
চিনি ২ কাপ
ঘি সিকি কাপ
এলাচি গুঁড়া ২ চিমটি

চার লিটার দুধ চুলায় দিয়ে ক্রমাগত নাড়তে হবে। দুই কাপ চিনি মিশিয়ে আবার জ্বাল করতে হবে। একদম ঘন হয়ে এলে ঘি আর এলাচি গুঁড়া দিয়ে দিতে হবে। মিশ্রণটি হালুয়ার মতো হয়ে কড়াই থেকে উঠে এলে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর হাতে ঘি মাখিয়ে প্যাড়ার আকার দেওয়ার পালা। পছন্দমতো ছাঁচেও শেপ দেওয়া যায়। পেস্তা বাদামের কুচি দিয়ে সাজালে দারুণ লাগবে৷ গরম থাকতে এই প্যাড়া একটু নরম থাকে। ঠান্ডা হলেই সন্দেশ থালায় সাজিয়ে পরিবেশন করতে হবে।