শীতের সন্ধ্যায় ঝটপট পুষ্টিকর ব্রকলি স্যুপ
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

ব্রকলি ১টা
আলু ২টা
মাখন ১ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম বা হুইপিং ক্রিম ৪ টেবিল চামচ
চিকেন স্টক ২ কাপ
গোলমরিচগুঁড়া সামান্য
দুধ আধা কাপ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
পেঁয়াজ ১টা
রসুন ২ কোয়া
চিলি ফ্লেকস সামান্য
লবণ পরিমাণমতো

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন

একটি বড় পাত্রে চিকেন স্টক, পেঁয়াজ, রসুন, আলু ও ব্রকলি নিন। মিশ্রণটি চুলায় দিয়ে ফুটিয়ে নিন। এরপর চুলার জ্বাল কমিয়ে দিন। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। লবণ ও গোলমরিচ দিন। এবার মিশ্রণটি ব্লেন্ড করে নিন।

অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার আর দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ স্যুপের সঙ্গে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে থাকুন এবং সঠিক ঘনত্বে এলে নামিয়ে নিন। পরিবেশন করার সময় ওপরে ক্রিম ও চিলফ্লেকস দিন।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০: ১৮
বিজ্ঞাপন