সবার আগে নক আউটে মেক্সিকো, ঝটপট বানিয়ে ফেলুন আনারসের ফিউশনে মেক্সিকান সালসা
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

আনারস ২ কাপ
সবুজ ক্যাপসিকাম আধা কাপ
হলুদ ক্যাপসিকাম আধা কাপ
শসা ১ কাপ
টমেটো ১ কাপ
গাজর আধা কাপ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
চিনি আধা চা-চামচ (ইচ্ছামতো)
লবণ স্বাদমতো
বাঁধাকপি আধা কাপ
আনার আধা কাপ
পেঁয়াজ আধা কাপ
লেবুর রস ১ টেবিল চামচ
মেয়োনিজ আধা কাপ
পানি ঝরানো টক দই আধা কাপ

বিজ্ঞাপন

প্রণালি

আনারস, টমেটো, গাজর, ক্যাপসিকাম, শসা, বাঁধাকপি ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। সব উপকরণ একটা মিক্সিং বোলে নিয়ে মেয়োনিজ, গোলমরিচ, লেবুর রস, স্বাদমতো লবণ আর চিনি দিয়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে।

এবার একটা সালাদ বোলে নিয়ে ওপরে আনারের দানা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে মুখরোচক আনারসের সালসা।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন