খাসির মাংসের সহজ রেসিপি খুঁজছেন? দেখুন কীভাবে বানাবেন মাটন ডাকবাংলো
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

খাসির মাংস দেড় কেজি

পেঁয়াজ ৪/৫ টা

আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ

টমেটো ২টা

জিরে গুঁড়া ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা চামচ ,

হাটহাজারী কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া ১ চা-চামচ

শুকনো মরিচ গুঁড়া ১ চা-চামচ

ভাজা গরমমসলা ১ চা-চামচ

কাঁচামরিচ ৪/৫ টা

ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

ডিম ৪/৫টা

ছোট সাইজের আলু ৪/৫টা

লেবুর রস ১ টেবিল-চামচ

লবণ স্বাদমতো

তেল পরিমাণমতো

ভাজা গরমমসলার জন্য

৪টা ছোট এলাচ, ৪টা লবঙ্গ, এক টুকরা জায়ফল, এক টুকরো জয়ত্রী, ১ চা-চামচ গোলমরিচ, ১ চা-চামচ গোটা জিরা, ১ চা-চামচ গোটা ধনে, ২টা তেজপাতা, ২টা শুকনা মরিচ নিন। এই উপকরণগুলো শুকনা কড়াইতে ভেজে বা টেলে নিন। এরপর গুঁড়া করে ভাজা গরমমসলা বানিয়ে নিন। 

বিজ্ঞাপন

প্রণালি

মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার ম্যারিনেট করুন লেবুর রস, আদা-রসুন বাটা, কাশ্মীরি মরিচের গুঁড়া, ধনে-জিরার গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে। মাংস ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। 

কড়াইতে তেল গরম করুন। এতে লবণ-হলুদ মাখানো আলু ভেজে তুলে রাখুন। পাশাপাশি ডিম সেদ্ধ করে নিন। এরপর ডিমেও লবণ ও হলুদ মাখিয়ে ভেজে রাখুন।টমেটো ব্লেন্ড করে পেস্ট বানিয়ে রাখুন। এবার ওই কড়াইতেই আরেকটু তেল যোগ করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

বিজ্ঞাপন

পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে আদা-রসুন বাটা যোগ করুন। এরপর এতে দিন টমেটোর পেস্ট। মসলা ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা মসলা দিন। এরপর মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা খাসির মাংস।

১৫-২০ মিনিট মাংসটা কষতে থাকুন। কষা হয়ে গেলে এতে ভাজা আলু দিয়ে দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিন। এবার আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সহজ ও সুস্বাদু মাটন ডাকবাংলো।

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৩: ৫৯
বিজ্ঞাপন