বিশ্ব ডিম দিবস: দক্ষিণের ঐতিহ্যবাহী পদ নারকেলের দুধে আমড়া-ডিম
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

ডিম ৬টি
আমড়া ৫টি
পেঁয়াজকুচি ১ কাপ
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
জিরাবাটা ১ চা-চামচ  
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
তেল তিন টেবিল চামচ
নারকেলের দুধ ৩ কাপ
দারুচিনি ২ টুকরা
লবঙ্গ ২টি
এলাচি ২-৩টি
তেজপাতা ২টি
কাঁচামরিচ ৫টি
লবণ ও চিনি স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

আমড়াগুলোকে ছিলে পানিতে সামান্য লবণ ও হলুদ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে তুলে নিতে হবে। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তাতে অল্প হলুদ ও মরিচগুঁড়া ও লবণ মেখে একটু ভেজে নিতে হবে।

বিজ্ঞাপন

এরপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ দিতে হবে। নাড়াচড়া করে পেঁয়াজ দিয়ে দিতে হবে। বেরেস্তা করে নিয়ে অল্প পেঁয়াজ তুলে রাখতে হবে। কড়াইয়ের বাকি পেঁয়াজটুকুতে আদাবাটা, রসুনবাটা, জিরাবাটা, ধনেগুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষাতে হবে।

মসলা কষানো হয়ে গেলে আমড়া দিতে হবে। পাঁচ মিনিট কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পরে ডিম দিতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখতে হবে। কাঁচামরিচ, সামান্য চিনি ও বাকি বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার নারকেলের দুধে আমড়া-ডিম।

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৩: ১৯
বিজ্ঞাপন