

মুরগীর মাংস ছোট টুকরা ২৫০–৩০০ গ্রাম
কাঁচামরিচ ৭–৮টি
আদা কুচি ১ টেবিল চামচ
রসুনের ৮–১০ কোয়া
পেঁয়াজ কুচি আধ কাপ
কাঁচা তেতুল ১টি বড়
লেবুর রস ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি পরিমাণমতো
সয়াবিন তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো

প্রথমে চিকেনের টুকরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে নিয়ে তাতে এক এক করে আদাকুচি, রসুনের কোয়া তেল কাঁচা মরিচ আস্ত কাঁচা তেতুল দিয়ে পরিমাণ মত পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চিকেনের টুকরাগুলোকে হাত দিয়ে কচলিয়ে ছিঁড়ে নিতে হবে।
এবার সিদ্ধ করা আস্ত রসুন, আদা, কাঁচামরিচ, তেঁতুল উঠিয়ে ভর্তা করার পাত্রে
নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তাতে চিকেন পেঁয়াজকুচি, ধনেপাতা কুচি ও লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে আদিবাসীদের খাবার চিকেন লাকসু।

বি.দ্র.: এই খাবারে কোনো রকম হলুদ, মরিচগুড়াঁ ব্যবহার করা হয় না।