গরুর মাংসের তুর্কী তাস কাবাব
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

গরুর মাংস ১ কেজি

পেঁয়াজ ৪ টা

গাজর ৩- ৪ টা

আলু ৩-৪ টা

টমেটো ২ টা

টমেটো সস ২ টেবিল চামচ

লেবুর রস ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া আধা চা-চামচ

মরিচ গুঁড়া ১ চা-চামচ

গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ

দারুচিনি ২ টুকরা

জাফরান ১ চিমটি

তেল ৩ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

বিজ্ঞাপন

প্রণালি

মাংসে লবণ, হলুদ ও লেবুর রস মেখে রাখুন ৩০ মিনিট। এবার একটি বড় ভারী প্যানে, মাঝারি আঁচে তেল গরম করে নিন।


প্যানের নীচে কাটা পেঁয়াজের একটি স্তর রাখুন, হলুদ গুঁড়ো দিন। এখন পেঁয়াজের ওপর মাংসের একটি স্তর সাজিয়ে তারপর কাটা টমেটো, গাজর রাখুন।

বিজ্ঞাপন

প্রতিটি স্তর যোগ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে পরিমণমতো লবণ, গোলমরিচ, লেবুর রস ও দারুচিনি দিয়ে ছিটিয়ে দিন। সবশেষে আলু যোগ করুন।

এবার ২ কাপ পানি টমেটো সস দিন। ঢেকে কম আঁচে রান্না করুন। পানি শুকিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত অন্তত এক ঘন্টা রান্না করুন। সবজি যেন বেশি নরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।মাখা মাখা হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তুর্কী তাস কাবাব রুটি বা পরোটার সাথে।

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১৩: ৩২
বিজ্ঞাপন