হাল ফ্যাশন শারদীয় ভোজ: নিরামিষ দিয়েই তাক লাগাতে মেনুতে রাখুন চাপড়ঘণ্ট
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

ছোলার ডাল ৩০০ গ্রাম
পটল ৩০০ গ্রাম
পেঁপে ৩০০ গ্রাম
ঝিঙে ৪০০ গ্রাম
বেগুন ৩০০ গ্রাম
মিষ্টিকুমড়া ৪০০ গ্রাম
আলু ৪টি মাঝারি আকারের
কাঁচা মরিচ ৫–৬টি
শুকনা মরিচ ৪টি
পাঁচফোড়ন ১ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ টেবিল চামচ
ঘি ১ কাপ
শর্ষের তেল আধা কাপ
আদাবাটা ১ চাচামচ
কাঁচা মরিচবাটা ১ চা–চামচ
তেজপাতা ২টি
চিনি আধা চা–চামচ
লবণ স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে। বেটে রাখা ছোলার ডালে লবণ, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে শর্ষের তেল দিয়ে হালকা গরম হলে বড়ার আকারে ভেজে তুলে রাখতে হবে।

সবজিগুলো কিউব আকারে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

এরপর অন্য একটি কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা, শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমে আলু, পটোল ও পেঁপে দিয়ে দুই মিনিট ভেজে নিতে হবে।

এরপর মিষ্টিকুমড়া, বেগুন ও ঝিঙে দিতে হবে। সব সবজি একসঙ্গে তিন–চার মিনিট ভেজে তাতে আদাবাটা, কাঁচা মরিচবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে কষাতে হবে।

কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দুই মিনিট রান্না করতে হবে। সবজি থেকে পানি বের হলে ছোলার ডালের বড়াগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। এক মিনিট পর ঢাকনা খুলে গরমমসলার গুঁড়া, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।


এভাবেই তৈরি হয়ে যাবে সবজি ও ছোলার ডালের বড়া দিয়ে চাপড়ঘণ্ট, যা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ।

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন