গ্রীষ্মের দুপুরে স্বস্তি দেবে কাঁচা আমের পাতলা টক
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

কাঁচা আম ৩-৪টি

চিনি ২ চা-চামচ (ইচ্ছা)

শর্ষের তেল ১ চা–চামচ

লবণ স্বাদমতো

শুকনা বা কাঁচামরিচ ৩টি

ফোড়নের জন্য

আস্ত কালো শর্ষে ২/১ চা–চামচ

পেঁয়াজ-রসুনকুচি ১ টেবিল চামচ

কারি পাতা ৬-৭টি (ইচ্ছা)

লেবুপাতা ৩-৪টি

আস্ত কালোজিরা আধা চা-চামচ

মৌরি আধা চা-চামচ

বিজ্ঞাপন

প্রণালি

প্রথমে একটি বড় সাইজের কাঁচা আমের খোসা ছাড়িয়ে লম্বা আকারে পাতলা পাতলা করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিন। এবার পানি মিশিয়ে নিন দুই কাপ এবং ছেঁকে নিন। এরপর কড়াইতে তিন কাপ পানি দিয়ে তেল আর শর্ষে ছাড়া বাকি সব উপকরণ ঢেলে দিন।

ভালো করে ফুটিয়ে নিন ১০ মিনিট। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুনকুচি, মৌরি ও শর্ষের ফোড়ন দিয়ে টক চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বা আপনি চাইলে এমনিই খেতে পারেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ মে ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন