

জাম ২৫০ গ্রাম
ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া ২৭০ গ্রাম
মাখন ১ কাপ
হুইপিং ক্রিম ২ কাপ
ক্রিম চিজ ২৫০ গ্রাম
আইসিং সুগার আধা কাপ
লেবুর রস ১ টেবিল চামচ
জেলাটিন বা আগার আগার পাউডার ৪ টেবিল চামচ

মাখন গলিয়ে এর সঙ্গে ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিজকেকের মোল্ডের নিচে এই মিশ্রণ ভালোভাবে চেপে চেপে সেট করে ফ্রিজে রাখতে হবে। ক্রিম চিজের সঙ্গে আইসিং সুগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হুইপিং ক্রিম বিট করে ফাঁপিয়ে নিতে হবে। এ পর্যায়ে আলতোভাবে ধীরে ধীরে হুইপড ক্রিমের সঙ্গে আইসিং সুগার দেওয়া ক্রিম চিজ মিশিয়ে নিন। এবার ৩ টেবিল চামচ গরম পানির সঙ্গে দুই টেবিল চামচ জেলাটিন বা আগার আগার পাউডার মিশিয়ে তা ক্রিম চিজের মিশ্রণটির সঙ্গে মেশাতে হবে। এবার মোল্ডটিকে ফ্রিজ থেকে বের করে এতে সেট হওয়া বিস্কুটের গুঁড়ার ওপর ঢেলে দিয়ে আবার ফ্রিজে রাখতে হবে।

জাম ভালোভাবে ধুয়ে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় দিতে হবে৷ সেদ্ধ হয়ে পুরো রং পানিতে চলে এলে নামিয়ে চেপে চেপে ছেঁকে নিতে হবে। এবার এ পানিতে চিনি, লেবুর রস ও বাকি জেলাটিন বা আগার আগার পাউডার দিয়ে মিনিটখানেক জ্বাল দিতে হবে। নামিয়ে অনবরত নেড়ে ঠান্ডা করে চিজের মিশ্রণের ওপর ঢেলে দিয়ে আবার ফ্রিজে রাখতে হবে। পুরোপুরি সেট হতে তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে। মোল্ড থেকে বের করে ওপরে হুইপড ক্রিম, জাম ও লেবুপাতা দিয়ে পছন্দমতো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে অত্যন্ত সুস্বাদু আর নয়ন–মনোহর জামের চিজকেক।
ছবি: সেলিনা শিল্পী