লটকন দিয়ে ছোট মাছের ঝোল
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

ছোট মাছ ৪০০ গ্রাম
লটকন ৮-১০টি
মরিচগুঁড়া ১ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা চামচ
পেঁয়াজকুচি হাফ কাপ
ধনেগুঁড়া আধা চা-চামচ
রসুনবাটা আধা চা-চামচ
শর্ষের তেল প্রয়োজনমতো
লবণ স্বাদমতো
কাঁচা মরিচের ফালি ৫-৬টি
ধনেপাতা ১ টেবিল চামচ
টমেটো ১টি

বিজ্ঞাপন

প্রণালি

মাছ ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লটকন ছিলে কোষগুলো ছাড়িয়ে রাখতে হবে। কড়াইয়ে পেঁয়াজ, লবণ, গুঁড়া মসলাগুলো নিয়ে ভালো করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

এবার তেল ও মাছগুলো এর সঙ্গে হাতে হালকাভাবে ভালো করে মেখে সামান্য পানি দিয়ে চুলায় মধ্যম আঁচে বসিয়ে দিতে হবে।

ফুটে উঠলে বেছে রাখা লটকনগুলো দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এবার কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। মাছ রান্না হয়ে গেলে ধনেপাতার কুচি ছিটিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে মজাদার লটকন দিয়ে ছোট মাছের ঝোল পরিবেশনের পালা।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৮: ০০
বিজ্ঞাপন