ক্রাউন প্লাজা গুলশানে ‘কাসেম’স (ক)ন্সপিরেসি’: এক টেবিলে বিশ্বের নানা দেশের স্বাদ
শেয়ার করুন
ফলো করুন

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সিগনেচার রেস্তোরাঁ দ্য ফ্লেয়ার-এ আয়োজন করা হয়েছে বিশেষ ডিনার ‘কাসেম’স (ক)ন্সপিরেসি’। এটি কেবল একটি বুফে নয়; বরং নবনিযুক্ত এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ কাসেমের প্রায় ১৮ বছরের আন্তর্জাতিক রন্ধনজীবনের অভিজ্ঞতার এক অনন্য উপস্থাপনা।

কাশেম (ক)ন্সপিরেসিতে থাছে নানা দেশের স্বাদ
কাশেম (ক)ন্সপিরেসিতে থাছে নানা দেশের স্বাদ

দীর্ঘ পেশাজীবনে শেফ কাসেম বিশ্বের খ্যাতনামা আতিথেয়তা প্রতিষ্ঠান হায়াত, কেম্পিনস্কি, হিলটন ও আইএইচজির বিভিন্ন হোটেলে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা তাঁর রন্ধনশৈলীকে সমৃদ্ধ করেছে। সেই বৈচিত্র্যময় অভিজ্ঞতার প্রতিফলনই দেখা যাবে এই বিশেষ আয়োজনের প্রতিটি পদে।

বিজ্ঞাপন

নির্দিষ্ট কোনো দেশের রান্নায় সীমাবদ্ধ না থেকে মেনুতে রাখা হয়েছে বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় ও সিগনেচার পদ। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান সল্ট-ক্রাস্টেড স্যামন, মিশরের ঐতিহ্যবাহী ফাত্তা উইথ হোল ল্যাম্ব, হামাম মাহশি (স্টাফড পিজন), স্প্যানিশ ব্রেইজড বিফ চিকস, আলেকজান্দ্রিয়ার বিখ্যাত সি-ফুড ক্রিম স্যুপ, লাইভ সুশি কাউন্টার, চারকোলে গ্রিল করা কোফতা তারব এবং মিশরের জনপ্রিয় ডেজার্ট ওম আলি। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক নানা পদ ও হাতে তৈরি ডেজার্টের বিস্তৃত আয়োজন।

শেফ কাশেম
শেফ কাশেম

আয়োজনের আরেকটি বিশেষ আকর্ষণ থাকবে লাইভ কুকিং স্টেশন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি পদে ব্যবহার করা হবে তাজা উপকরণ এবং আন্তর্জাতিক মানের পরিবেশনা ও রন্ধনকৌশল। নতুন স্বাদের সন্ধানী কিংবা বিশ্বের বিভিন্ন দেশের খাবারের প্রতি আগ্রহীদের জন্য এটি হতে পারে এক ব্যতিক্রমধর্মী গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

নিজের এই আয়োজন সম্পর্কে শেফ মোহাম্মদ কাসেম বলেন, “খাবারের অসাধারণ একটি ক্ষমতা আছে। এটি মানুষের গল্প বলে, স্মৃতি তৈরি করে এবং মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। ‘কাসেম’স (ক)ন্সপিরেসি’-এর মাধ্যমে আমি আমার রন্ধনযাত্রায় যেসব সংস্কৃতি আমাকে সমৃদ্ধ করেছে, সেগুলোর স্বাদ এক টেবিলে অতিথিদের সামনে তুলে ধরতে চেয়েছি। প্রতিটি পদ আমার যাত্রার একটি অধ্যায়। আমি চাই অতিথিরা শুধু নতুন খাবারের স্বাদই নয়, প্রতিটি পদের পেছনের গল্পটিও অনুভব করুন।”

শেফ কাশেম মনে করেন যে, মানুষের গল্প বলে আর স্মৃতি তৈরি করে
শেফ কাশেম মনে করেন যে, মানুষের গল্প বলে আর স্মৃতি তৈরি করে

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানের ডাইনিং অভিজ্ঞতা উপহার দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই আয়োজন। যারা খাবারকে শুধু রসনা তৃপ্তির বিষয় নয়, বরং সংস্কৃতি, ভ্রমণ ও মানুষের গল্প জানার একটি মাধ্যম হিসেবে দেখেন, তাঁদের জন্য ‘কাসেম’স (ক)ন্সপিরেসি’ হতে পারে একটি স্মরণীয় সন্ধ্যা।
বিশেষ এই ডিনার আয়োজন চলবে প্রতিদিন, ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। টেবিল সংরক্ষণের জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৯৬৬ ৬৬২ ১২১ নম্বরে।

ছবি: ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৭: ৫৯
বিজ্ঞাপন