শবে বরাতে পুরান ঢাকার চকবাজারে বসেছিল নকশি রুটির পসরা
শেয়ার করুন
ফলো করুন

শবে বরাতে পুরান ঢাকার খাবার-দাবারের আয়োজনে মধ্যমণি হয়ে থাকে নকশি রুটি। চকবাজার, হোসেনি দালান, নাজিরাবাজারসহ বিভিন্ন এলাকায় বসে এই রুটির পসরা। সঙ্গে থাকে নানা পদের হালুয়া। সকাল থেকেই ভীড় শুরু হলেও দুপুর গড়াতেই লোকে লোকারণ্য হয়ে উঠেছিল চকবাজার এলাকা। হইচই আর হাকডাকের মাঝে শত-শত নকশি রুটি কেনাবেচা হচ্ছিল। এই নকশি রুটি অত্যন্ত ঐতিহ্যবাহী এক খাবার। আর তা শুধু শবে বরাতের সময়েই পাওয়া যায়। পাউরুটিকে গোল, চারকোণাসহ মাছ, কুমির, তারা ইত্যাদি নানা আকার দেওয়া হয়। এর ওপরে নকশা করা থাকে। সাজানো হয় কিশমিশ, মোরব্বা, চেরি আর ছোট ছোট আয়না দিয়ে। এর সঙ্গে থাকে নানা পদের হালুয়া। ছোলার ডাল, সুজি, গাজর আর নেশেস্তার হালুয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। চলুন ছবির গল্পে ঘুরে আসি চকবাজার থেকে, দেখে আসি নকশি রুটি আর হালুয়ার আয়োজন।

১/৭
নানা আকারের এই রুটিগুলো শবে বরাতে এখানকার মূল আকর্ষণ
নানা আকারের এই রুটিগুলো শবে বরাতে এখানকার মূল আকর্ষণ
বিজ্ঞাপন
২/৭
সকাল থেকেই বিক্রি হচ্ছিল এসব নকশী রুটি
সকাল থেকেই বিক্রি হচ্ছিল এসব নকশী রুটি
বিজ্ঞাপন
৩/৭
বিকাল হতেই ভীড় বেড়ে গেল চকবাজারে
বিকাল হতেই ভীড় বেড়ে গেল চকবাজারে
৪/৭
সঙ্গে ছিল বিশাল ডেগে রান্না করা হালুয়া
সঙ্গে ছিল বিশাল ডেগে রান্না করা হালুয়া
৫/৭
নানা পদের হালুয়ার সুগন্ধ পাওয়া যাচ্ছিল পুরো এলাকায়
নানা পদের হালুয়ার সুগন্ধ পাওয়া যাচ্ছিল পুরো এলাকায়
৬/৭
নেশেস্তা আর বোম্বে হালুয়ার পসরা
নেশেস্তা আর বোম্বে হালুয়ার পসরা
৭/৭
তবে সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে এই স্পেশাল ছোলার ডালের হালুয়া
তবে সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে এই স্পেশাল ছোলার ডালের হালুয়া

ছবি: রাসেল মাহমুদ

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৪৯
বিজ্ঞাপন