
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১৮ আগস্ট শুরু হয়েছে ‘সামার ব্রাঞ্চ’। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এই ‘সামার ব্রাঞ্চ’–এ থাকছে নানা রকম মজাদার সব খাবার! ব্রেড স্টেশনে থাকবে অতিথিদের পছন্দের ফ্রেঞ্চ ব্যাগেট, ফ্রেঞ্চ লোফ, সিবাটা ব্রেড ও রোল ছাড়া অ্যাসোর্টেড চিজ প্ল্যাটার, ড্রাই ফ্রুটস ও লাইভ এগ স্টেশন। বিভিন্ন ধরনের মিষ্টি বেকারি যেমন ক্রোসাঁ, ড্যানিশ ডোনাটস, অ্যাসোর্টেড ফ্রেঞ্চ পেস্ট্রি ইত্যাদিও আছে এই আয়োজনে। অন্যদিকে ওয়েস্টার্ন হট ডিশ স্টেশনে আছে গ্রেমোলাটা ও হোয়াইট বিন। মেক্সিকান বেকড ফিশের সঙ্গে ব্রেইজড ল্যাম্ব শ্যাঙ্কও থাকছে।


অভিভাবকেরা একটি সাজানো কিডস কর্নার উপভোগ করার সুযোগ পাবেন বাচ্চাদের জন্য। যেখানে পপকর্ন, বিভিন্ন মিনি বেকারি, চকলেট ক্লাস্টন কাপ কেক, ক্রিস্পি ও ক্রাঞ্চি ফিশ ডোনাট, পাস্তা, নেপোলিটানোসহ ফ্রুট ক্র্যাপস, চকোলেট ফাউন্টেন, কটন ক্যান্ডি ইত্যাদি রয়েছে।
একটি বিশেষ উপ-মহাদেশীয় কাউন্টারও রয়েছে এই আয়োজনে; যেখানে পাওয়া যাবে চিকেন হারিয়ালি কাবাব, ঐতিহ্যবাহী বিফ ভুনা, ডাল বাটার ফ্রাই ও ভেজিটেবল পাঁচফোড়ন।


তবে আসল মজা এখানেই শেষ নয়। শিশুদের সঙ্গে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস হিসেবে মা- বাবারাও র্যাডিসনের নিজস্ব ‘ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে’ আনন্দ উপভোগ করতে পারবেন। বুফে ব্রাঞ্চ থাকছে প্রতি শুক্র ও শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্রাসেরি রেস্তোরাঁয় চলমান এই আয়োজন উপভোগে ১২.৫% সার্ভিস চার্জ, ১৫% ভ্যাটসহ জনপ্রতি লাগবে ৩ হাজার ৯০০ টাকা এবং শিশুদের জন্য ২ হাজার টাকা। নির্ধারিত ব্যাংক কার্ডে মিলবে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।
ছবি: র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন