কোরবানির মাংস কি সত্যিই কম ক্ষতিকর
শেয়ার করুন
ফলো করুন

বছরের পর বছর ধরে আমরা একটা কথা শুনে আসছি— গরুর মাংস মানেই উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগ কিংবা হজমের সমস্যা। কিন্তু মজার বিষয় হলো, সারা বছর গরুর মাংস খেলে অনেকেরই গ্যাস, বুকজ্বালা, অস্বস্তি বা এলার্জির সমস্যা দেখা দিলেও কোরবানির ঈদের টাটকা মাংস খেয়ে তুলনামূলকভাবে কম সমস্যা হয়।

কোরবানির ঈদের টাটকা মাংস খেয়ে তুলনামূলকভাবে কম সমস্যা হয়
কোরবানির ঈদের টাটকা মাংস খেয়ে তুলনামূলকভাবে কম সমস্যা হয়

কেন এমনটা হয়, কখনও ভেবে দেখেছেন? আসলে বিষয়টা শুধু “গরুর মাংস” নয়, বরং মাংসের গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি এবং সতেজতার সঙ্গে গভীরভাবে জড়িত।

বিজ্ঞাপন

সারা বছর বাজারে যে মাংস আমরা কিনে খাই, তার সবটাই যে একদম টাটকা বা নিরাপদ— এমন নিশ্চয়তা কিন্তু নেই। অনেক সময় মাংসকে বেশি লালচে ও ফ্রেশ দেখানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়। আবার ওজন বাড়ানোর জন্য পশুর শরীরে পানি পুশ করার অভিযোগও বহুবার উঠে এসেছে। ভয়ংকর বিষয় হলো, সেই পানি সবসময় বিশুদ্ধ নাও হতে পারে। এতে ব্যাকটেরিয়া বা ক্ষতিকর উপাদান থাকার ঝুঁকি থাকে।

সমস্যার মূল কারণ অনেক সময় হয় মাংসের মান ও সংরক্ষণ পদ্ধতি
সমস্যার মূল কারণ অনেক সময় হয় মাংসের মান ও সংরক্ষণ পদ্ধতি

এর সঙ্গে যোগ হয় দীর্ঘসময় ফ্রিজে সংরক্ষণ। অনেকদিন জমিয়ে রাখা মাংসের ফাইবার ধীরে ধীরে ভেঙে যায়, স্বাদ ও গন্ধ বদলে যায় এবং ব্যাকটেরিয়ার ঝুঁকিও বাড়ে। এসব কারণে শরীরে হজমের সমস্যা, অ্যাসিডিটি, ফাঁপা ভাব কিংবা অস্বস্তি তৈরি হতে পারে। তখন আমরা দোষ দিই “মাংসকে”, অথচ সমস্যার মূল কারণ অনেক সময় হয় মাংসের মান ও সংরক্ষণ পদ্ধতি।

বিজ্ঞাপন

অন্যদিকে কোরবানির ঈদের মাংসের অভিজ্ঞতা ভিন্ন। কোরবানির পশু সাধারণত জীবন্ত, সুস্থ এবং সদ্য জবাই করা হয়। পুরো প্রক্রিয়াটি চোখের সামনে সম্পন্ন হয় বলে খাবারের প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়। টাটকা মাংসে প্রোটিনের গঠন অনেক বেশি স্বাভাবিক থাকে এবং দীর্ঘসময় সংরক্ষণের কারণে তৈরি হওয়া ক্ষতিকর পরিবর্তনও সেখানে থাকে না।

টাটকা খাবার আমাদের হজমতন্ত্রের ওপর কম চাপ ফেলে বলেই ঈদের মাংস অনেক সময় “সহজপাচ্য” মনে হয়
টাটকা খাবার আমাদের হজমতন্ত্রের ওপর কম চাপ ফেলে বলেই ঈদের মাংস অনেক সময় “সহজপাচ্য” মনে হয়

সবচেয়ে বড় বিষয় হলো, এই মাংসে সাধারণত কোনো কৃত্রিম পানি পুশ বা ওজন বাড়ানোর কারসাজি থাকে না। ফলে শরীর তুলনামূলকভাবে সহজে তা গ্রহণ করতে পারে। টাটকা খাবার আমাদের হজমতন্ত্রের ওপর কম চাপ ফেলে বলেই ঈদের মাংস অনেক সময় “সহজপাচ্য” মনে হয়। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আছে— টাটকা মানেই ইচ্ছেমতো খেতে পারবেন ব্যাপারটা তেমন নয়।

ঈদের সময় আমাদের খাবারের টেবিলে সকাল, দুপুর, রাত জুড়ে যেন মাংসের উৎসব চলে। কোরমা, রেজালা, ভুনা, কাবাব, নেহারি একের পর এক ভারী খাবার শরীরকে হঠাৎ করেই অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটের চাপে ফেলে দেয়।

একের পর এক ভারী খাবার শরীরকে হঠাৎ করেই অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটের চাপে ফেলে দেয়
একের পর এক ভারী খাবার শরীরকে হঠাৎ করেই অতিরিক্ত প্রোটিন ও ফ্যাটের চাপে ফেলে দেয়

আমাদের শরীর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পুষ্টি প্রক্রিয়াজাত করতে অভ্যস্ত। হঠাৎ অতিরিক্ত প্রোটিন ও চর্বিযুক্ত খাবার খেলে লিভার, কিডনি ও হজমতন্ত্রকে বাড়তি পরিশ্রম করতে হয়।
ফলাফল হিসেবে দেখা দিতে পারে—
* পেট ফাঁপা
* অস্বস্তি
* গ্যাস বা অ্যাসিডিটি
* শরীর ভারী লাগা
* ঘুম ঘুম ভাব
* পানিশূন্যতা

মাংসের সঙ্গে রাখুন প্রচুর সালাদ, শসা, টমেটো, গাজর কিংবা সবুজ শাকসবজি
মাংসের সঙ্গে রাখুন প্রচুর সালাদ, শসা, টমেটো, গাজর কিংবা সবুজ শাকসবজি

তাই ঈদের আনন্দ উপভোগ করতে হলে প্রয়োজন ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস।
মাংসের সঙ্গে রাখুন প্রচুর সালাদ, শসা, টমেটো, গাজর কিংবা সবুজ শাকসবজি। কারণ ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং শরীরকে স্বস্তি দেয়। পর্যাপ্ত পানি পান করাও খুব জরুরি। একই সঙ্গে চেষ্টা করুন একবেলায় অতিরিক্ত না খেয়ে অল্প অল্প করে খেতে। মনে রাখবেন, সুস্থতা মানে শুধু “কী খাচ্ছেন” তা নয়, বরং “কীভাবে ও কতটা খাচ্ছেন” সেটাও সমান গুরুত্বপূর্ণ।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ৩১ মে ২০২৬, ২১: ৫৫
বিজ্ঞাপন