রোজার মাসে কখন কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে, জানা যাবে এই অ্যাপ থেকে
শেয়ার করুন
ফলো করুন

কাগজে-কলমে আমরা মাছে-ভাতে বাঙালি হলেও আমাদের বিরিয়ানি-প্রেম অনেকটা আন্ডাররেটেডই বলা চলে। এদিকে বাড়িতে রেঁধে বা বিভিন্ন রেস্তোরাঁ আর বিরিয়ানি জয়েন্ট থেকে কিনে খেলেও রোজার মাসে মসজিদে নামাজের পর যে বিরিয়ানি দেওয়া হয় তার মজাই আলাদা। প্রতি বছর এ নিয়ে সামাজিক মাধ্যম থাকে সরগরম। প্রচুর মিমস আর রিলস হয় এই মসজিদের বিরিয়ানি নিয়ে।

বিরিয়ানি দিবে অ্যাপ দিয়ে তেলেসমাতি কারবার করে ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স
বিরিয়ানি দিবে অ্যাপ দিয়ে তেলেসমাতি কারবার করে ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স

আর এ বছর রোজার শুরুতেই বিরিয়ানি দিবে নামে এক অ্যাপ ডেভেলপ ও লঞ্চ করে তেলেসমাতি কারবার করে ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(IUBAT)-এ কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি।

বিজ্ঞাপন

তাঁর এই জিনিয়াস আইডিয়া নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র কিছুক্ষণ আগে আজ ২১ ফেব্রুয়ারি রাতে লাইভ হয়েছে এই অ্যাপ। এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি বা তেহারি এমন মজার মজার খাবার দেওয়া হচ্ছে।

এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি দেওয়া হচ্ছে
এখানে আপনি খোঁজ পাবেন কখন কোন এলাকার কোন মসজিদে ফ্রি বিরিয়ানি দেওয়া হচ্ছে
বিরিয়ানি দিবে অ্যাপের খবর এখন ভাইরাল
বিরিয়ানি দিবে অ্যাপের খবর এখন ভাইরাল

খবরটি সত্য কিনা তা ভেরিফাই করারও অপশন আছে। হাল ফ্যাশনের সঙ্গে এ নিয়ে আলাপচারিতায় জুবায়ের বলেন, 'এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে'। অ্যাপটি পাবেন এখানে:

https://biriyanidibe1.vercel.app/

ছবি: বিরিয়ানি দিবে অ্যাপের স্ক্রিনশট ও জুবায়েরের ফেসবুক

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩০
বিজ্ঞাপন