ঢাকার কোথায় পাবেন মজাদার ম্যাঙ্গো স্টিকি রাইস
শেয়ার করুন
ফলো করুন

থাইল্যান্ডের বিখ্যাত স্ট্রিটফুড ম্যাঙ্গো স্টিকি রাইস। আঠালো সুগন্ধি চাল, নারকেলের দুধ আর পাকা আমের সংমিশ্রণে তৈরি হয় এই মজাদার ম্যাংগো স্টিকি রাইস । থাইল্যান্ডে বেড়াতে গেলেই এই ডেজার্টের স্বাদ নিতে কেউ ভোলেন না। জনপ্রিয় এই থাই খাবারটি আমাদের আম-দুধের বিদেশি সংস্করণ বলা যায়। তবে আমাদের দেশে এখন এই শৌখিন খাবারটি বেশ জনপ্রিয়। পাওয়া যাচ্ছে ঢাকার বিভিন্ন রেস্তোরায়। আজ রইল তেমন কিছু রেস্তোরাঁর সন্ধান,যেখানে গেলে আপনি দারুণ স্বাদের ম্যাঙ্গো স্টিকি রাইস পাবেন।

উগচি
উগচি
উগচির ইন্সটাগ্রাম

উগচি

গুলশান ২-এ অবস্থিত এটি একটি প্যান এশিয়ান রেস্তোরাঁ। এখানে থাই ভারতীয়, চাইনিজ, জাপানিসহ সব ধরনের খাবার রয়েছে । এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইস খুবই সুস্বাদু। দাম পড়বে ৯০০ টাকা। স্টিকি রাইস ও আম দিয়ে তিনটি লেয়ার করে পরিবেশন করে আলাদাভাবে নারকেলের দুধের সস দেয়া হয়।

খাওসান
খাওসান
খাওসানের ইন্সটাগ্রাম

খাওসান

ব্যাংককের মজার সব খাবার পাওয়া যায় এই রেস্তোরাঁয়। এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইস এর দাম ৩৮০ টাকা। খাও সানে লাল বিন্নি চাল দিয়েও তৈরি করা হয় এই ডেজার্টটি। সঙ্গে তাদের সিগনেচার কোকোনাট ক্রিম তো আছেই।

বিজ্ঞাপন

পেয়ালা

কাওরানবাজার, বনানী, গুলশানে রয়েছে পেয়ালার শাখা। ঢাকায় সবচেয়ে কম দামে মজার ম্যাঙ্গো স্টিকি রাইস পাওয়া যাবে এখানে মাত্র ২৫০টাকায়। লেয়ার করে সেট করা কাপে পাওয়া যায় এটি।

পেয়ালা
পেয়ালা
পেয়ালার ইন্সটাগ্রাম


উয়োকিং স্ট্রিট

ধানমন্ডির সাত মসজিদ রোডের এই রেস্তোরাঁয় এখানে পাওয়া যায় স্টিকি ম্যাঙ্গো রাইস। এখানে রাইসের সঙ্গে টোস্ট করা আমন্ড ফ্লেকস দেওয়া হয়। সেই সঙ্গে আইসক্রিমও।

উয়োকিং স্ট্রিট
উয়োকিং স্ট্রিট
উয়োকিং স্ট্রিটের ইন্সটাগ্রাম
রুয়েন বুসবা
রুয়েন বুসবা
রুয়েন বুসবা্র ইন্সটাগ্রাম

রুয়েন বুসবা

বনানী ব্লক ডি-এর এই অথেনটিক থাই রেস্তোরাঁ অবস্থিত। এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ আইসক্রিম দারুণ স্বাদের জন্য পছন্দ করছেন ভোজনরসিকরা । এর পরিবেশনাও বেশ সুন্দর।

বিজ্ঞাপন

ট্র্যাভেল ইস্ট

ধানমন্ডি আর বনানীতে অবস্থিত এই রেস্তোরাঁয় দারুণ সব প্যান এশিয়ান ও ফিউশন ফুড পাওয়া যায়।  এখানে স্টিকি ম্যাঙ্গো রাইসের দাম পড়বে ৪৫০টাকা। এতে লেয়ার করে পরিবেশন করা রাইস ও আমের ওপরে বোনাস হিসেবে মিলবে এক স্কুপ কোকোনাট আইসক্রিম।

ট্র্যাভেল ইস্ট
ট্র্যাভেল ইস্ট
ট্র্যাভেল ইস্টের ইন্সটাগ্রাম

পিঞ্চোস

ধানমন্ডির সাত মসজিদ রোডে এই রেস্তোরাঁ। এখানকার সুন্দর ডেকোরেশন আর দারুণ স্বাদের খাবার ভোজনরসিকদের বেশ পছন্দ হচ্ছে । টেস্ট অফ এশিয়া নিয়ে কাজ করছে তারা। এখানে ম্যাঙ্গো স্টিকি রাইসের দাম ৫০০ টাকা।

পিঞ্চোস
পিঞ্চোস
পিঞ্চোসের ইন্সটাগ্রাম
দ্যা পার্পল
দ্যা পার্পল
দ্য পার্পলের ফেসবুক

দ্যা পার্পল

হোম মেকার ওয়াফিয়া ফারির দ্যা পার্পল পেজে অর্ডার করে নিতে পারবেন ম্যাঙ্গো স্টিকি রাইস , কোকোনাট মিল্ক ও ম্যাঙ্গো পুডিং।

হিরো ইমেজ: পিঞ্চোস ও উগচির ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৮: ০০
বিজ্ঞাপন