হাল ফ্যাশন ভাইরাল রিভিউ: ইন্সট্যান্ট আলুভর্তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া (ভিডিও)
শেয়ার করুন
ফলো করুন

ভাইরাস শব্দটি বেশ নেতিবাচক ভাইব দিলেও ভাইরাল মানেই যে খারাপ কিছু তা কিন্তু নয়। খাবার, পোশাক, অনুষঙ্গ, গান বা কথা যাই হোক, কিছুদিন পর পরই ভাইরাল হয় কিছু না কিছু। আর সামাজিক মাধ্যমে এখন হট টপিক হচ্ছে ইন্সট্যান্ট আলুভর্তা। ইন্সটাগ্রাম, ফেসবুক, টিকটক আর ইউটিউবে মহাসমারোহে চলছে এই আলুভর্তা বানানোর প্রক্রিয়া আর রিভিউয়ের ভিডিও। প্রক্রিয়াজাত পটেটো ফ্লেক্সের সঙ্গে আলুভর্তার জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে এই প্যাকেটে। বোম্বে সুইটসের আলুজ সাব ব্র্যান্ডের এই পণ্যটি ভালোই সাড়া জাগিয়েছে। তবে এ নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

আলুভর্তা আমাদের দেশের মানুষের আল্টিমেট কমফোর্ট ফুড যাকে বলে। আলুভর্তা আর ডাল হলে গরম ভাতের সঙ্গে আসলে আর কিছুই লাগে না। তবে প্রোটিন বুস্ট আর স্বাদে সোনায় সোহাগা যোগ করতে ডিমভাজি থাকতেই পারে সঙ্গে। কিন্তু এই স্বর্গীয় অথচ সুলভ খাদ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলু সেদ্ধ করার সময়কাল। খুব তাড়া থাকলে তাই এই ভাইরাল আলুভর্তা ট্রাই করা যেতেই পারে। সামাজিক মাধ্যমে রিভিউ দেখে দেখে আগ্রহও জাগছে সবার মনে। অবশ্ অনেকে বলছেন, এই দামে তো অনেকগুলো আলু পাওয়া যায়, এমনকি বিরিয়ানিও পাওয়া যায়। আসলে এই আলুভর্তার মূল আকর্ষণ হচ্ছে হালের ট্রেন্ড আর সময় বাঁচানোর বিষয়। দেখা যাক এই আলুজ ভর্তার ক্রেজ কতদিন থাকে।

ছবি: আলুজ ইন্সট্যান্ট আলুভর্তার অফিসিয়াল ভিডিওর স্ক্রিনশট

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন