
আলুর মতো জনপ্রিয় ও সর্বজনীন সবজি পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না৷ আলু ছাড়া জীবন কল্পনাই করা যায় না। অথচ আলুকে কখনও কেন যেন খুব বিশেষ কিছু ভাবা হয় না। সে ভাবনা থেকেই বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) তে সম্প্রতি হয়ে গেল দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আলু উৎসব ২০২৫। এখানে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দেখা গেলো উদ্যোক্তাদের তৈরি আলুর অভিনব সব খাবার। তার মধ্যে রয়েছে আলুর পায়েস, রসমালাই, হালুয়া, মিষ্টি আলুর কুড়মুড়ি, নকশি পিঠা, কেক, রসগোল্লা, পায়েস, কাপ কেক, কোরমা, আলুর সুজি, ঝাল পুলি, ম্যাশড নুডলস, জিলাপি, আটা-কিসমিস কিমা, শাসলিক, ক্যাসাভা, আলুর সাবুদানা, পাপড়, রেইনবো আলুর পরোটা, এমনকি কালোজামসহ নানা ধরণের সৃজনশীল পদ।
















ছবি: লেখক