
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে দ্য ওয়েস্টিন ঢাকা। লাইভ ম্যাচ স্ক্রিনিং, বিশ্বকাপ-থিমের খাবার, প্রিমিয়াম ফ্যান জোন এবং এক্সক্লুসিভ ডেজার্টের সমন্বয়ে অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে পাঁচতারকা হোটেলটি।

হোটেলের গ্র্যান্ড বলরুমে স্টেডিয়াম-অনুপ্রাণিত প্রাণবন্ত ফ্যান জোনে বড় পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ থাকবে। পাশাপাশি টিএলআর (লবি লেভেল)-এর প্রিমিয়াম লাউঞ্জেও অতিথিরা বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখতে পারবেন। স্প্ল্যাশ রেস্তোরাঁয় পরিবেশন করা হবে বিশ্বকাপ-অনুপ্রাণিত বিশেষ মেনু, যেখানে থাকবে সিগনেচার ফিঙ্গার ফুড, গুমে প্ল্যাটার, আন্তর্জাতিক জনপ্রিয় খাবার এবং বিভিন্ন ধরনের সতেজ পানীয়।
বিশ্বকাপের উৎসবকে আরও রঙিন করতে ডেইলি ট্রিটস নিয়ে এসেছে ফুটবল-অনুপ্রাণিত কেক ও ডেজার্টের বিশেষ সংগ্রহ। এর মধ্যে রয়েছে কাস্টমাইজড সেলিব্রেশন কেক, আর্টিজান সিগনেচার কেক, থিমভিত্তিক কাপকেক এবং হাতে তৈরি ফুটবল-আকৃতির চকলেট প্রালিন। হোটেলের পেস্ট্রি শেফদের বিশেষ নকশায় তৈরি এসব ডেজার্টে ফুটে উঠেছে বিশ্বকাপের আবেগ ও নান্দনিকতা।

ডেইলি ট্রিটসের বিশেষ আয়োজনে রেগুলার সেলিব্রেশন কেকের মূল্য রাখা হয়েছে ৫,৫০০ টাকা (নেট), আর্টিজান সিগনেচার কেক ৬,৪৫০ টাকা (নেট) এবং ফুটবল-থিমের কাপকেক প্রতিটি ৩৫০ টাকা (নেট)। এছাড়া গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশ্বকাপ-থিমের কাস্টমাইজড কেক ও ডেজার্টও প্রস্তুত করা হবে।
দ্য ওয়েস্টিন ঢাকা জানিয়েছে, আর্জেন্টিনা কিংবা স্পেন—যে দলেরই সমর্থক হোন না কেন, পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা উপভোগের জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য। বিশ্বমানের আতিথেয়তা, বিশেষ খাবার এবং ফুটবলের উন্মাদনা মিলিয়ে অতিথিদের জন্য এক স্মরণীয় বিশ্বকাপ অভিজ্ঞতা নিশ্চিত করাই এই আয়োজনের লক্ষ্য।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে: +৮৮০-৯৬৩৮২২৮৮১১, +৮৮০-১৭৩০-৩৭৪৮৬৯, +৮৮০-১৭৩০-৩৭৪৮৭২ এবং +৮৮০-১৭৯৯-৯৮৭৫৫৪ নম্বরে।
ছবি: দ্য ওয়েস্টিন ঢাকা