রেনেসন্স ঢাকার ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’: স্বাদ, বিনোদন আর পারিবারিক আনন্দের নতুন ঠিকানা
শেয়ার করুন
ফলো করুন

পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সপ্তাহের শুক্রবারগুলোকে আরও আনন্দময় করে তুলতে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বাহার রেস্টুরেন্ট শুরু হতে যাচ্ছে বিশেষ ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’। ১২ জুন ২০২৬ থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

জনপ্রতি ৩,২৫০ টাকা নেট মূল্যের এই ব্রাঞ্চে গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহক, নির্বাচিত ব্যাংক কার্ডধারী এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা থাকছে।

পরিবারের সব বয়সী সদস্যের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই আয়োজন। শিশুদের জন্য থাকবে বিশেষ কিডস অ্যাক্টিভিটি কর্নার, যেখানে শেফের তৈরি শিশুবান্ধব মেনুর পাশাপাশি থাকছে ম্যাজিক শো, পাপেট শো এবং ফেস পেইন্টিংয়ের মতো আকর্ষণীয় বিনোদন।

বিজ্ঞাপন

মেনুতেও থাকছে বৈচিত্র্য। লাইভ গ্রিল স্টেশনে পরিবেশন করা হবে গার্লিক প্রনস, হানি মাস্টার্ড সি বাস ইন বানানা লিফ, বিফ টেন্ডারলয়েন এবং মঙ্গোলিয়ান গ্রিলড ল্যাম্ব কোফতা। এছাড়া স্মোকড স্যামন, বিভিন্ন ধরনের চিজ, সারকুটারি, অ্যান্টিপাস্তি এবং তাজা সালাদের সমৃদ্ধ আয়োজন থাকবে অতিথিদের জন্য।

হট বুফের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মাটন সুলেমানি কাবাব, বিফ বটি কাবাব, থাই গ্রিন বিফ কারি, অথেনটিক প্যাড থাই নুডলস, চাইনিজ স্টাইল চিলি চিকেন, মাটন বিরিয়ানি, বিফ মেজবানি, চিকেন ভুনা, ক্লাসিক বিফ গুলাশ, চিকেন পারমিজিয়ানা এবং মিক্সড সিফুড লাজানিয়া।

শিশুদের জন্য আলাদা বুফেতে থাকবে মিনি বিফ বার্গার, চিকেন নাগেটস, ম্যাক অ্যান্ড চিজ, মিনি চিকেন হট ডগ এবং ভেজিটেবল ফ্রাইড রাইস।

বিজ্ঞাপন

অন্যদিকে মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে চকলেট রাসবেরি ডিলাইট, বেকড চিজকেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক, ক্রেম ক্যারামেল, জাফরানি রসগোল্লা, রাইস পুডিং, লাইভ ওয়াফল ও প্যানকেক স্টেশন এবং বিভিন্ন স্বাদের আইসক্রিম কাউন্টার।
সুস্বাদু খাবার, প্রাণবন্ত বিনোদন এবং পরিবারের সকল সদস্যের জন্য আনন্দঘন অভিজ্ঞতার সমন্বয়ে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ হতে যাচ্ছে ঢাকার অন্যতম আকর্ষণীয় সপ্তাহশেষের গন্তব্য।

ছবি: রেনেসন্স ঢাকা গুলশান হোটেল

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৫: ০০
বিজ্ঞাপন