ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর। তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী। ২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।

মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা


তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা। ভাইয়ের বিয়েতে পরার জন্য স্ক্যাপারেল্লি তৈরি করেছিল তাদের ইতিহাসের প্রথম কতুর শাড়ি। আবার ভেনিস বিয়েনালে তিনি পরেছিলেন শ্যানেলের বিশেষভাবে তৈরি ওত কতুর শাড়ি, যার নকশা নেওয়া হয়েছিল ১৯৮৯ সালের বসন্ত-গ্রীষ্মের সংগ্রহের একটি পুরোনো পোশাক থেকে।

তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা
তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা

ইশা ও তাঁর স্টাইল পরামর্শক আনাইতা শ্রফ আদাজানিয়ার সৃজনশীল সহযোগিতায় তৈরি এসব পোশাক যেন আন্তর্জাতিক কতুর ও ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধনের এক অনন্য সংকলন। দেশ ও সংস্কৃতির সীমানা ছাড়িয়ে ফ্যাশন যে নতুন ভাষা তৈরি করতে পারে, এসব পোশাক তারই উদাহরণ। চলুন দেখে নেওয়া যাক, আন্তর্জাতিক কতুর ও ভারতীয় পোশাকের ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে দেওয়া ইশা আম্বানির কয়েকটি উল্লেখযোগ্য বিশেষ নকশার পোশাক।

বিজ্ঞাপন

ভ্যালেন্তিনো লেহেঙ্গা

২০১৮ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ইশা পরেছিলেন মেজঁ ভ্যালেন্তিনোর বিশেষভাবে তৈরি সোনালি ও আইভরি রঙের লেহেঙ্গা। ব্র্যান্ডটির তৎকালীন সৃজনশীল পরিচালক পিয়েরপাওলো পিচ্চোলির তত্ত্বাবধানে তৈরি পোশাকটি ছিল ইতালীয় ফ্যাশন হাউসটির ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের আদলে নকশা করার প্রথম উদ্যোগ।

নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ইশা পরেছিলেন মেজঁ ভ্যালেন্তিনোর  সোনালি ও আইভরি রঙের লেহেঙ্গা
নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ইশা পরেছিলেন মেজঁ ভ্যালেন্তিনোর সোনালি ও আইভরি রঙের লেহেঙ্গা
এটি ছিল ইতালীয় ফ্যাশন হাউসটির বানানো প্রথম লেহেঙ্গা
এটি ছিল ইতালীয় ফ্যাশন হাউসটির বানানো প্রথম লেহেঙ্গা

লেহেঙ্গার বিশাল ঘেরজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে ভ্যালেন্তিনোর নিজস্ব নকশার ধরন মিলিয়ে তৈরি হয়েছিল এক অনন্য পোশাক। এর সঙ্গে ইশা পরেছিলেন হীরার গয়না। সোনালি পোশাকটির আভিজাত্য আরও বাড়িয়ে দিয়েছিল সেই গয়নাগুলো। সব মিলিয়ে এটি ছিল দুটি ভিন্ন নকশার ধারার চমৎকার সমন্বয়।

বিজ্ঞাপন

স্ক্যাপারেল্লি শাড়ি

২০২৪ সালে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আয়োজনে ইশার জন্য ইলেকট্রিক ব্লু একটি শাড়ি তৈরি করেছিলেন স্ক্যাপারেল্লির ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল রোজবেরি। ভারতীয় ঐতিহ্যবাহী শাড়িতে ফ্যাশন হাউসটির পরাবাস্তব নকশার ট্রেন্ড যুক্ত করেছিলেন তিনি। এটি ছিল স্ক্যাপারেল্লির তৈরি প্রথম কনসেপ্ট শাড়ি।

ইশার জন্য ইলেকট্রিক ব্লু একটি শাড়ি তৈরি করেছিলেন স্ক্যাপারেল্লির ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল রোজবেরি
ইশার জন্য ইলেকট্রিক ব্লু একটি শাড়ি তৈরি করেছিলেন স্ক্যাপারেল্লির ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল রোজবেরি

শাড়িটির সঙ্গে ছিল নজরকাড়া থ্রিডি স্কাল্পচারাল রুপালি ব্লাউজ। এতে ব্যবহার করা হয়েছিল ক্রিস্টাল ও সিকুইন।

শাড়িটির সঙ্গে ছিল নজরকাড়া থ্রিডি স্কাল্পচারাল রুপালি ব্লাউজ
শাড়িটির সঙ্গে ছিল নজরকাড়া থ্রিডি স্কাল্পচারাল রুপালি ব্লাউজ

কোমরে আটকানো হীরার ব্রোচ, দুই স্তরের হীরার নেকলেস, মানানসই কানের দুল এবং বর্গাকার আকৃতির টিকলি পুরো সাজে যোগ করেছিল নাটকীয়তা।

রবার্তো কাভালির বন্ধনি গাউন

অন্য এক অনুষ্ঠানে ইশা পরেছিলেন রবার্তো কাভালির বিশেষভাবে তৈরি কতুর বন্ধনি গাউন। ব্র্যান্ডটির সৃজনশীল পরিচালক ফাউস্তো পুগলিসির নকশায় তৈরি এই পোশাকে ইতালীয় টেইলারিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিল ভারতের শতাব্দীপ্রাচীন বন্ধনি শিল্প।

রবার্তো কাভালির বিশেষভাবে তৈরি কতুর বন্ধনি গাউনে ইশা
রবার্তো কাভালির বিশেষভাবে তৈরি কতুর বন্ধনি গাউনে ইশা

উজ্জ্বল গোলাপি রঙের হল্টারনেক গাউনটি তৈরিতে কচ্ছ অঞ্চলের ঐতিহ্যবাহী বন্ধনি কৌশল ব্যবহার করেছিলেন স্থানীয় কারুশিল্পীরা।

হল্টারনেক গাউনটি তৈরিতে কচ্ছ অঞ্চলের ঐতিহ্যবাহী বন্ধনি কৌশল ব্যবহার করেছিলেন স্থানীয় কারুশিল্পীরা
হল্টারনেক গাউনটি তৈরিতে কচ্ছ অঞ্চলের ঐতিহ্যবাহী বন্ধনি কৌশল ব্যবহার করেছিলেন স্থানীয় কারুশিল্পীরা

কয়েক মাস ধরে হাতে তৈরি করা হয়েছিল পোশাকটি। গাউনের পুরো দৈর্ঘ্যজুড়ে ছিল সোনালি ব্রোকেডের সূচিকর্ম। গোলাপি ও সাদা হীরার কানের দুল, আংটি এবং হাতে পরা সরু অলংকারে সাজ পূর্ণতা পেয়েছিল।

শ্যানেলের শাড়ি-গাউন

ভেনিস বিয়েনালে ইশার পরনে ছিল বিশেষভাবে তৈরি একটি শাড়ি-গাউন। ১৯৮৯ সালের বসন্ত-গ্রীষ্মের কুতুর সংগ্রহে প্রদর্শিত একটি পোশাকের আদলে এটি তৈরি করা হয়েছিল। মূল পোশাকটির নকশা করেছিলেন কার্ল ল্যাগারফিল্ড।

ভেনিস বিয়েনালে ইশার পরনে ছিল বিশেষভাবে তৈরি একটি শাড়ি-গাউন
ভেনিস বিয়েনালে ইশার পরনে ছিল বিশেষভাবে তৈরি একটি শাড়ি-গাউন

বারগ্যান্ডি রঙের পুরোনো নকশাটিকে নতুন করে শাড়ি-গাউনের রূপ দেওয়া হয়। এতে ভারতীয় শাড়ির ড্রেপ ও ফ্লোউয়ি ভাব বজায় রাখার পাশাপাশি মূল গাউনের কাঠামোগত বৈশিষ্ট্যও রাখা হয়েছিল।

শাড়ির ড্রেপ ও ফ্লোউয়ি ভাব বজায় রাখার পাশাপাশি মূল গাউনের কাঠামোগত বৈশিষ্ট্যও রাখা হয়েছিল এতে
শাড়ির ড্রেপ ও ফ্লোউয়ি ভাব বজায় রাখার পাশাপাশি মূল গাউনের কাঠামোগত বৈশিষ্ট্যও রাখা হয়েছিল এতে

গলার অংশ ও কোমরজুড়ে ছিল সূক্ষ্ম অলংকরণ। আর করসেটের আদলে তৈরি স্ট্রাকচার্ড বডিস পোশাকটিকে দিয়েছিল বিশেষ আকৃতি। সোনালি গয়নায় ইশার সাজ সম্পূর্ণ করেছিলেন আনাইতা শ্রফ আদাজানিয়া।

ভিদারহোফট লেহেঙ্গা

একটি বিয়ের অনুষ্ঠানে ইশা পরেছিলেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ভিদারহোফট ও ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার যৌথ নকশার পোশাক। এতে একদিকে ছিল করসেট তৈরির পশ্চিমা টেকনিক, অন্যদিকে মনীশ মালহোত্রার সূক্ষ্ম ভারতীয় কারুকাজ।

পশ্চিমা টেকনিকের করসেটের সঙ্গে সূক্ষ্ম ভারতীয় কারুকাজ দেখা যাচ্ছে এখানে
পশ্চিমা টেকনিকের করসেটের সঙ্গে সূক্ষ্ম ভারতীয় কারুকাজ দেখা যাচ্ছে এখানে
ডিজাইনার জ্যাকসন ভিদারহোফটের তৈরি বিশেষ স্ট্র্যাপলেস করসেটে ইশা
ডিজাইনার জ্যাকসন ভিদারহোফটের তৈরি বিশেষ স্ট্র্যাপলেস করসেটে ইশা

ডিজাইনার জ্যাকসন ভিদারহোফটের তৈরি বিশেষ স্ট্র্যাপলেস করসেটে ছিল ভাস্কর্যধর্মী সূচিকর্ম, পুঁতি ও সিকুইনের কাজ। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল মনীশ মালহোত্রার নকশা করা বিশাল ঘেরের লেহেঙ্গা। স্কার্টজুড়ে ছিল রুপালি জারদৌসি ও সিকুইনের সূচিকর্ম। লম্বাটে মেডেলিয়ন নকশা ধীরে ধীরে নিচের দিকে ঘন জালের মতো কারুকাজ ও ফুলের নকশায় মিশে গিয়েছিল।

ইশা আম্বানি আসলে যে শুধু বিলাসী সাজপোশাকের অনুরাগী তা নয়, নিজের স্টাইলিস্টের সহায়তায় বিশ্বের বাঘা বাঘা ব্র্যান্ডের ডিজাইনের সঙ্গে নিজের দেশের ফ্যাশন ঐতিহ্যের সংযোগ ঘটিয়ে তিনি প্রমাণ করে চলেছেন, শুধু টাকা থাকলেই হয় না; এমন ফ্যাশন স্টেটমেন্টের অধিকারী হতে প্রয়োজন রুচি আর ফ্যাশনের প্রতি সত্যিকারের প্যাশন।

সূত্র: ভোগ ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৪: ৫২
বিজ্ঞাপন