
সংবাদ শিরোনাম হওয়ার কারণের অভাব নেই বলিউড সুন্দরী উর্বশী রাউতেলার কাছে। সম্প্রতি বলিউডের জোকার ব্যক্তিত্ব অরির সঙ্গে সম্পর্ক নিয়ে ছিলেন আলোচনায়। আর প্রতিবছর তিনি কান চলচ্চিত্র উৎসবের লুকের জন্যও থাকেন তুমুল আলোচনায়। এবারও উর্বশী কান-এ হাজির হয়েছেন ঝলমলে সাজপোশাক আর চড়া মেকওভারে। ব্রুট ইন্ডিয়ায় দেওয়া সাক্ষাতকারে তিনি নিজেই জানিয়েছেন এই রূপালি পোশাকটি ভিয়েতনামের ডিজাইনার লেবেল জলিপলি কতুর থেকে নেওয়া। সেই সঙ্গে কপালের অর্ধচন্দ্রটি চোখে পড়ছে। চলুন দেখে আসি উর্বশীর কান লুক।



