
বৈশাখে কী চাই ভাবলেই কল্পনায় ভাসে লাল–সাদায় চোখ জুড়ানো কোনো শাড়ি। অন্যান্য রঙে উদযাপন করা গেলেও বৈশাখে লাল আর সাদার আবেদন আসলে চিরন্তন ও অনস্বীকার্য। বৈশাখের এই রং আর উৎসবকে ভাবনায় রেখেই এবারের কালেকশন এনেছে দেশের বোহো ফ্যাশনের ট্রেন্ডসেটার তাসা। আর এই রসিয়া বৈশাখ কালেকশনের পোশাক ও অনুষঙ্গগুলো যেকোনও ফ্যাশনিস্তার নতুন বছরের ড্রিম লুকের অংশ হতে পারে। বৈশাখে নিজের জন্য কেমন কাপড় চাই– ভাবতে ভাবতেই এবারের বৈশাখের কালেকশনটি সাজিয়েছেন সঙ্গীতা ওয়াহিদ তাসা। আর তাতেই বাজিমাত। তাসা-র সামাজিক মাধ্যমে একবার ঢুঁ মারলেই টের পাওয়া যাচ্ছে তাদের নতুন সংগ্রহের জনপ্রিয়তা। সঙ্গীতা ওয়াহিদ তাসা জানান ট্রেন্ডকে নয়, বরাবরই ট্র্যাডিশনকে অনুসরণ করতে ভালোবাসেন তিনি। আরও বলেন, 'বাঙালি মেয়েদের শাড়ি, চুড়ি, চুলের ফিতার প্রতি আবেদন চিরন্তন। আমি শুধু সেই চিরন্তন ধারার সঙ্গে বোহেমিয়ানার ফিউশন করে দেখতে চেয়েছি। কারণ আমি নিজেও এভাবে সাজতেই বেশি পছন্দ করি।' তাসার এই সংগ্রহে আছে সাজের প্রায় সকল অনুষঙ্গই। থাকছে শাড়ি, ব্লাউজ, হেয়ার স্ট্রিংস, চুড়ি ও কানের দুল। বৈশাখের সম্পূর্ণ সাজের জন্য এবার তাসা-ই যথেষ্ট।






ছবি: তাসা