জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফের মিশেলে টুয়েলভ ক্লদিংয়ের ঈদ আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

নিজেকে সবার মধ্যে  একটু আলাদা করে তুলে ধরার আগ্রহ এখন নতুন প্রজন্মের মধ্যে বেশ প্রবল। সেই চাহিদার কথা মাথায় রেখেই দেশের ফ্যাশন হাউসগুলো তাদের কালেকশনে এনেছে ট্রেন্ডি ও সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিংও এর ব্যতিক্রম নয়। এবারের ঈদ সংগ্রহকে আরও নতুনভাবে উপস্থাপন করতে তারা সাজিয়েছে নিজেদের পুরো সম্ভার।

এই কালেকশনের মূল অনুপ্রেরণা জ্যামিতিক ও ফ্লোরাল দুই বিপরীতধর্মী থিমের সংমিশ্রণ। একদিকে জ্যামিতিক প্যাটার্নের শার্প ও নিখুঁত বিন্যাস, অন্যদিকে ফুলেল মোটিফের নরম ও স্নিগ্ধ প্রকাশ- এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে পুরো কালেকশন।

বিজ্ঞাপন

নারীদের জন্য টুয়েলভ ক্লদিংয়ের এই ঈদ সংগ্রহে রয়েছে সালোয়ার-কামিজ ও কুর্তির বৈচিত্র্যময় ডিজাইন। সূক্ষ্ম এমব্রয়ডারি করা জ্যামিতিক নকশা, আবার কোথাও ফুলেল মোটিফ।

পাশাপাশি ডিজিটাল ও স্ক্রিন প্রিন্টের নিখুঁত ব্যবহার প্রতিটি পোশাককে দিয়েছে আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ। পুরুষদের জন্য পাঞ্জাবিতে রাখা হয়েছে মিনিমাল ডিজাইন, আর শিশুদের জন্য রঙিন ও আরামদায়ক পোশাকের বিশেষ আয়োজন আছে ।

বিজ্ঞাপন

পুরো কালেকশনে আরামের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে টুয়েলভ ক্লদিং। হালকা কাপড় এবং লুজ-ফিট কাটিংয়ের কারণে দীর্ঘ সময় পরেও পোশাকগুলো আরামদায়ক অনুভূতি দিবে।

পোশাকগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির সুতি ও ভিসকসের পাশাপাশি উৎসবের আবহ ধরে রাখতে ব্যবহার করা হয়েছে সিল্ক ও জ্যাকার্ড ফেব্রিক। লিনেন ও বিভিন্ন ব্লেন্ডেড ফেব্রিকও রয়েছে এই সংগ্রহে, যা স্টাইল ও স্বস্তির মধ্যে ভারসাম্য তৈরি করেছে।

শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এবং প্রাপ্তবয়স্ক সব বয়সী মানুষের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এই আয়োজন। বিশেষভাবে জেন-জি এবং মিলেনিয়ালদের রুচিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমন ডিজাইন, যা আধুনিক ফ্যাশনের সঙ্গে মানিয়ে যাবে।

মূল্যের দিক থেকেও টুয়েলভ ক্লদিং সব শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখেছে । মানসম্মত পোশাক সবার নাগালের মধ্যে রাখার প্রচেষ্টা এবারও অব্যাহত রয়েছে। তাঁদের এবারের ঈদ সংগ্রহের পোশাকের মূল্য শুরু হয়েছে ১৮৯০ টাকা থেকে এবং সর্বোচ্চ ৭৯৯০ টাকা পর্যন্ত।

ছবি: টুয়েলভ

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন