বিশেষ দিনে সাদা পোশাকে সস্ত্রীক নজর কাড়লেন সালমান মুক্তাদির, ক্রিকেটার আল আমিন
শেয়ার করুন
ফলো করুন

এমনিতেই গ্রীষ্মের ফ্যাশনে সাদা রঙের আছে আলাদা কদর। আবার আমাদের দেশে বিয়েতে কনেরা জমকালো লালের সাজে সাজলেও বিশ্বজুড়ে বিয়ের পোশাক মানেই শ্বেতশুভ্র লুক। এই ধারার জোরালো প্রকাশ দেখছি আমরা সাম্প্রতিক কয়েক বছরের বলিউডের বিয়েগুলোতেও। হলিউড–বলিউড ট্রেন্ড মেনে এখন আমাদের দেশেও আইভরি বা সাদা বিয়ের পোশাক খুব জনপ্রিয়।

এখন আমাদের দেশেও আইভরি বা সাদা বিয়ের পোশাক খুব জনপ্রিয়
এখন আমাদের দেশেও আইভরি বা সাদা বিয়ের পোশাক খুব জনপ্রিয়
এক বছর আগে, বিয়েতে সালমান পরেছিলেন সাদা শেরওয়ানি আর দিশার পরনে ছিল সাদা লেহেঙ্গা
এক বছর আগে, বিয়েতে সালমান পরেছিলেন সাদা শেরওয়ানি আর দিশার পরনে ছিল সাদা লেহেঙ্গা

আর বর–কনের সাদা বিয়ের পোশাক ডিজাইনের ক্ষেত্রে বেশ এগিয়ে আছেন দেশের সুপরিচিত ও তরুণ ডিজাইনার সাফিয়া সাথী। গত বছর এ সময় দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির ও তাঁর স্ত্রী দিশা ইসলামের আলোচিত বিয়ের পোশাক তিনিই তৈরি করেছিলেন। খুব প্রশংসাও পেয়েছিল আভিজাত্যময় আর চোখজুড়ানো এই আউটফিট দুটি। সালমান পরেছিলেন সাদা শেরওয়ানি আর দিশার পরনে ছিল সাদা লেহেঙ্গা।

বিজ্ঞাপন

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সাফিয়া সাথীর আইভরি বিয়ের পোশাক। দেশের জাতীয় দলে খেলা জনপ্রিয় ক্রিকেটার আল আমিনের বিয়েতে নতুন যুগল বেছে নিয়েছেন এই লেবেলের চোখজুড়ানো আইভরি শাড়ি ও শেরওয়ানি।

সাফিয়া সাথীর সাদা বিয়ের পোশাকে ক্রিকেটার আল আমিন ও তাঁর স্ত্রী ফারজানা
সাফিয়া সাথীর সাদা বিয়ের পোশাকে ক্রিকেটার আল আমিন ও তাঁর স্ত্রী ফারজানা
নজর কাড়ছে কনের পান্নার গয়না
নজর কাড়ছে কনের পান্নার গয়না

শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়না পরেছেন কনে ফারজানা আক্তার প্রীতি। আল আমিনের শেরওয়ানিতে বেশ আভিজাত্যের ছোঁয়া। নজর কাড়ছে কনের পান্নার গয়না।

বিজ্ঞাপন

এদিকে শত্রুদের মুখে ছাই দিয়ে বিয়ের এক বছর পার করে ফেলেছেন সালমান মুক্তাদির আর দিশা ইসলাম। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান ও ক্যাম্পেইনে একসঙ্গে দেখা যায় তাঁদের। দিশার দুই কন্যার বাবা হিসেবে নিজেকে সালমান সগর্বে পরিচয় দেন। সম্প্রতি বিবাহবার্ষিকীর একান্ত উদ্‌যাপনের কিছু ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।

বিবাহবার্ষিকীর একান্ত উদ্‌যাপনের কিছু ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
বিবাহবার্ষিকীর একান্ত উদ্‌যাপনের কিছু ছবি শেয়ার করেছেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার
সাদা থিমের পোশাকে ডিজনির রূপকথার যুগলের মতো লাগছে তাঁদেরকে
সাদা থিমের পোশাকে ডিজনির রূপকথার যুগলের মতো লাগছে তাঁদেরকে

সেখানে দেশের সুপরিচিত বিলাসবহুল ডিজাইন লেবেল মেহেরের সাদা পোশাকে দেখা দেন সালমান ও দিশা। এখানে হালকা মিরর ওয়ার্কের সাদা পাঞ্জাবি পরেছেন সালমান মুক্তাদীর। দিশা ইসলামের হালকা মভ লেহেঙ্গায় বেশ জমকালো কারুকাজ। আবছা আলোয় ডিজনির রূপকথার যুগলের মতো লাগছে তাঁদেরকে।

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৮: ৫৯
বিজ্ঞাপন