
ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো সেজে উঠেছে নতুন সংগ্রহ দিয়ে; যার মধ্যে অন্যতম রাইজ। এবার ঈদুল আজহা উপলক্ষে ব্র্যান্ডটি নিয়ে এসেছে বৈচিত্র্যময় সংগ্রহ। প্রতিষ্ঠার পর থেকে আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনে ব্র্যান্ডটি রেখে চলেছে নিজস্বতার ছাপ। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড ও ক্রেতাদের চাহিদার কথা ভেবে তারা প্রতি মৌসুম ও উৎসব উপলক্ষে নতুন সংগ্রহ নিয়ে আসে।

এবার ঈদে রোদ ও বৃষ্টি—দুটিই থাকবে। এ জন্য রাইজের নতুন কালেকশন সাজানো হয়েছে আবহাওয়া উপযোগী পোশাক দিয়ে। রাইজের ব্র্যান্ড ম্যানেজার আরেফিন হক জানান, ‘প্রতিবারের মতো এবারও কালেকশনে প্রাধান্য পেয়েছে ছেলেদের প্রিমিয়াম পাঞ্জাবি, ওয়েস্টকোট। মেয়েদের জন্য আছে প্রিন্ট ও এমব্রয়ডারি এথনিক টপ ও লাক্সারি থ্রি-পিস। আবহাওয়ার পাশাপাশি ক্রেতার আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে কালেকশনটি তৈরিতে লাইটওয়েট ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে রাইজ এর শোরুম গুলোতে চলছে ক্যাশ কুপন ক্যাম্পেইন। যা ক্রেতাসাধারণ এর মাঝে ইতিমধ্যে সাড়া ফেলছে ।
প্রিমিয়াম পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে কটন ও ওয়েস্টকোটে পলিয়েস্টার। ভিসকস, জ্যাকার্ড সিল্ক, জর্জেট দিয়ে বানানো হয়েছে মেয়েদের এথনিক টপ ও লাক্সারি থ্রি-পিস। নতুন কালেকশনে রঙের ক্ষেত্রে বেশ বৈচিত্র্য রাখা হয়েছে। আকর্ষণীয় পোশাকই শুধু নয়, ঈদ উপলক্ষে রাইজে নতুন অনুষঙ্গের সমাহারও আছে। এর মধ্যে আছে নানা ডিজাইনের সানগ্লাস, জুতা, ব্যাগ, ওয়ালেট, বেল্ট, কানের দুল, নেকলেসসহ আরও অনেক কিছু।

এ ছাড়া রাইজ ঈদ উপলক্ষে এনেছে মিনিমি কালেকশন, যেখানে পরিবারের সবাই ম্যাচিং ড্রেস পেয়ে যাবেন। কিডস কালেকশনে ২ বছর থেকে শুরু করে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছে বয়েজ পাঞ্জাবি, শার্ট, টিশার্ট , গার্লস এথনিক টপস, ড্রেস ইত্যাদি।

ব্র্যান্ডের নতুন লাইনআপ হিসেবে যোগ হয়েছে ছেলে ও মেয়েদের পারফিউম এবং গ্রাফিতি ডিজাইনের ইনসুলেটেড ওয়াটার বোতল। রাইজের ঈদ কালেকশন এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ব্র্যান্ডটির ২৫টি আউটলেট ও অফিশিয়াল ওয়েবসাইটে।
ছবি: রাইজ