ফ্যাশনপ্রেমীদের জন্য অঞ্জন’স-এর বর্ণিল বৈশাখী সম্ভার
শেয়ার করুন
ফলো করুন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ—যে দিনটির জন্য সারা বছর জুড়ে থাকে অপেক্ষা। ঢাকাসহ সারা দেশের মানুষ যখন উৎসবের রঙে রাঙাতে প্রস্তুত, তখন সেই আনন্দকে আরও বর্ণিল করে তুলতেই অঞ্জন’স নিয়ে এসেছে তাদের বৈশাখী সম্ভার।

এবারের কালেকশনে প্রাণবন্ত রঙের ছোঁয়ার পাশাপাশি দেখা গেছে কাটিং, ডিজাইন ও প্যাটার্নে নতুনত্ব। ট্র্যাডিশনাল রিকশা পেইন্টিংয়ের ইলিউশন থেকে শুরু করে বিভিন্ন ফোক মোটিফ—সবকিছুকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করে তৈরি করা হয়েছে গ্রুপ প্রোডাক্ট, যা সহজেই নজর কাড়বে ফ্যাশনপ্রেমীদের।

বিজ্ঞাপন

রঙের ক্ষেত্রে বরাবরের মতোই প্রাধান্য পেয়েছে লাল ও সাদা—বৈশাখের চিরচেনা ঐতিহ্য।

পাশাপাশি হালকা সবুজ, হলুদ, কমলা সহ বিভিন্ন উজ্জ্বল রঙের ব্যবহারে পুরো সংগ্রহে এসেছে বৈচিত্র্য। গ্রীষ্মের আরামকে গুরুত্ব দিয়ে বেশিরভাগ পোশাক তৈরি করা হয়েছে সুতি ও ভয়েল কাপড়ে। এ ছাড়া এন্ডি কটন, সিল্ক ও লিনেন ফেব্রিকও যুক্ত হয়েছে এই আয়োজনে।

ডিজাইনে ফুটে উঠেছে বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য—জামদানী, নকশিকাঁথা, এশিয়ান ফ্লাওয়ার, জ্যামিতিক ও ফুলেল মোটিফের মিশেলে প্রতিটি পোশাকেই রয়েছে ইউনিকনেস।

নারীদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। পুরুষদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট।

শিশু-কিশোর-কিশোরীদের  জন্যও রাখা হয়েছে পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার-কামিজ,শাড়ি, আর আরামদায়ক ফ্রক। সব মিলিয়ে পরিবারের প্রতিটি সদস্যের জন্যই এই আয়োজন ।

অঞ্জন’স-এর এই বৈশাখী সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশের সকল শাখায়। এ ছাড়া অনলাইনে কেনাকাটার জন্য রয়েছে ব্র্যান্ডটির ওয়েবসাইট ও ফেসবুক প্ল্যাটফর্ম।

ছবি: অঞ্জন’স

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯: ৩১
বিজ্ঞাপন