
ঈদ ঘিরে থাকে নানা পরিকল্পনা। তাতে ভিন্ন মাত্রা যোগ করে নতুন পোশাক। আর তাই ফ্যাশন ব্র্যান্ড ‘টপ টেন মার্ট’-এর আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ব্র্যান্ডটি নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ পোশাক সংগ্রহ। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ।

এবিষয়ে টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেন ‘আমরা বরাবরই চেষ্টা করি নিয়মিত আমাদের প্রোডাক্টে নতুনত্ব আনা ও প্রোডাক্টের মান উন্নয়ন করা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার’।

আয়োজনে সব পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি ও ট্রাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি। পোশাকের কাটিং ও প্যাটার্নেও রয়েছে বৈচিত্র্য। এ লাইন, ট্রাপিজি, ন্যারো কাট, ফিট এন্ড ফ্লেয়ার, বিভিন্ন ধরনের সিলুয়েট ও প্যাটার্নের পোশাক পাওয়া যাবে এই ঈদ সংগ্রহে।
এবারও ঈদ উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করা হয়েছে। তাই এসব পোশাকের ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, ডবি, জ্যাকার্ড, জর্জেট, প্রিন্টেড কটন, নিট, ডেনিম, স্যাটিন ও টিস্যু। এ ছাড়া রং নির্বাচনের ক্ষেত্রে লাল, সবুজ, সি গ্রিন, নীল, ম্যাজেন্টা, কালো, সাদা, বাদামি, বেগুনি ও ল্যাভেন্ডার রংগুলো ব্যবহার করা হয়েছে। তবে বেশির ভাগ পোশাকে উজ্জ্বল রং ব্যবহার করলেও আভিজাত্যের ছোঁয়া রয়েছে।

এই কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি–শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা, কোটি ইত্যাদি। অন্যদিকে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল কুর্তি, টু পিস ও থ্রি পিস সেট, টপস, শার্ট, শাড়ি, স্কার্ফ, টি–শার্ট এবং ম্যাটারনিটি ওয়্যারের কালেকশন।
ছবি: টপ টেন মার্ট