
ফাইনালে লিওনেল মেসির দলকে অ্যাওয়ে জার্সিতে নয়, বরং দেখা যাবে হোম জার্সিতে, যা আর্জেন্টিনার ভক্তদের জন্য সুখবর বটে। কারণ, ইতিহাস বলে, ফাইনালে অ্যাওয়ে জার্সিতে খেলে প্রতিবারই হেরেছে আর্জেন্টিনা। আর হোম জার্সি পরে দুবারই কাপ উঠেছে তাদের ঘরে।

তাই প্রিয় দলকে সমর্থন করতে সৌভাগ্যের প্রতীক সাদা-নীল জার্সিটি পরার সময় এখনই। আর যদি মনেপ্রাণে আর্জেন্টিনার ভক্ত হয়ে থাকেন, তবে বছরের অন্য সময়েও দিব্যি পরে নিতে পারেন এই জার্সি।

জার্সি পরে প্রিয় দলের সমর্থনে সরগরম এখন বিশ্বকাপ। বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় পোশাক হয়ে ওঠে জার্সি। সঙ্গে থাকে কিছু অনুষঙ্গ। তবে এ বছর দেশীয় পোশাক লুঙ্গি বিশ্বকাপ ফ্যাশনে বিশেষ স্থান করে নিয়েছে।



