
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পূজাসংগ্রহ লঞ্চ করেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। ষষ্ঠী থেকে দশমী—পাঁচ দিনের এই উৎসব আনন্দময় করতে নতুন পোশাকের রয়েছে বিশেষ ভূমিকা। এ জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও ট্রেন্ডি প্যাটার্নের বৈচিত্র্যময় পোশাক।

রঙিন এই পূজা কালেকশনটি সাজানো হয়েছে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে। শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, সালোয়ার, কামিজসহ সব বয়সীদের জন্য থাকছে নানা ধরনের আউটফিট। সঙ্গে রয়েছে হাতে তৈরি গয়না, উপহারসামগ্রী ও গৃহসজ্জার পণ্যও।


এ বছর মেয়েদের ফতুয়া ও সালোয়ার–কামিজের প্যাটার্নেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য। সিল্ক, মসলিন ও সুতির শাড়িগুলোতেও যোগ হয়েছে অভিনব ডিজাইনের ছোঁয়া, আর শাড়ি, কামিজ ও টপসের সঙ্গে মানানসই পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া রয়েছে ছেলেদের জন্য।

অঞ্জন’স-এর প্রতিটি শাখা ও অনলাইন স্টোরে এখন পাওয়া যাচ্ছে পূজা কালেকশন ২০২৫। মেম্বারশিপ কার্ড প্রদর্শন করে সম্মানিত সদস্যরা উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বিস্তারিত জানতে কল করুন ০১৬৭৭৫৫৮৮৭৭।
ছবি: অঞ্জন’স