ঈদ আয়োজনে কে ক্র্যাফটের নতুন সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

পরিবার-স্বজন নিয়ে পবিত্র ঈদুল আজহা উৎসবকে আরও প্রাণবন্ত করতে বৈচিত্র্যময় পোশাকের বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। যেহেতু ঈদের প্রথম দিনটি অনেকের ব্যস্ততার মধ্যে কাটে তাই ঈদের সকাল, বিকেল ও সন্ধ্যা উপযোগী পোশাক নির্বাচনে ক্যাজুয়াল থেকে এক্সক্লুসিভ—সবই মিলবে এই আয়োজনে।

এ ছাড়া ঈদের লম্বা ছুটিতে যেখানেই যান, তার জন্য প্রয়োজন স্টাইলিশ আর আরামদায়ক পোশাক। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমন সব পোশাকই রয়েছে এবারের ঈদ আয়োজনে।

বিজ্ঞাপন

মেয়েদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ , ফ্রক স্টাইল কুর্তি, এ লাইন এবং রেগুলার শেপ ছাড়াও স্ট্রেইট কাট, রাফল, প্লিটেড, বক্স প্লিটেড স্টাইলের আউটফিট। এ ছাড়া ব্র্যান্ডটির নিজস্ব ডিজাইনের শাড়িতে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি কাড়বে।

এই আয়োজনে ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া।

বিজ্ঞাপন

ঈদের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করে শিশুরাই। তাই তাদের জন্য উৎসবভিত্তিক পোশাকও রয়েছে। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফেব্রিক এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েশিশুদের জন্য থাকছে—সালোয়ার-কামিজ সেট, টপস-স্কার্ট সেট, টপস-পালাজ্জো সেট, ফ্রক, কুর্তি ও টপ।

আর ছেলেশিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ নানা আয়োজন। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি।

মেরুন, ম্যাজেন্টা, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, নেভি ব্লুর মতো উজ্জ্বল রঙের ব্যবহার পোশাকগুলোকে করেছে প্রাণবন্ত। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে সাদা, অফ হোয়াইট, স্কাই, ল্যাভেন্ডার, রয়্যাল ব্লু, আইস ব্লু, লাইট পিঙ্ক, চেরি রেড, নিওন লাইম, ব্রোঞ্জ গ্রিন, পার্সিয়া ভায়োলেট রঙের ব্যবহারও রয়েছে বেশির ভাগ পোশাকে।

ফেব্রিক বাছাইয়ে প্রাধান্য পেয়েছে আবহাওয়া আর আরামের বিষয়টি। তাই ব্যবহার হয়েছে সুতি, জ্যাকার্ড কটন, সুইস কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, অরগাঞ্জা, ডুয়েল-টোন, নিব কটন ও ভয়েল ফেব্রিক।

কাঁথা, জামদানি, জিওমেট্রিক, টামজারা, ট্র্যাডিশনাল, মুঘল আর্ট, ইজিপশিয়ান মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে এবারের ঈদের পোশাক। নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে হাতের নিখুঁত কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

ছবি: কে ক্র্যাফট

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন