
পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসকে প্রাণবন্ত ও রঙিন করতে, ফ্যাশনসচেতন সবার কথা মাথায় রেখে টুয়েলভ ক্লদিং নিয়ে এসেছে ফ্যাশনেবল নানা পোশাক। ‘স্প্রিং কালেকশন’ ও ‘ভ্যালেন্টাইন কালেকশন’—এই দুই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে নানা আয়োজনে সেজেছে তারা।


এই পোশাক সম্ভারের মধ্যে রয়েছে থ্রি–পিস, কুর্তি, টপস, শার্ট। প্রতিটি পোশাকেই বসন্তের ছোঁয়া। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির বাহারি নকশায় ভালোবাসা দিবসের নকশাও ফুটে উঠেছে টুয়েলভের পোশাকগুলোয়। মেয়েদের টপসের সঙ্গে মানানসই ছেলেদের পোশাক তৈরি করে কাপল ড্রেসের সেট করা হয়েছে।
মেয়েদের পাশাপাশি টুয়েলভে ছেলেদের পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। সব কটিতে ফুটে উঠেছে বসন্তের রং। এই কালেকশনের রঙের ক্ষেত্রে হলুদ, বাদামি, কমলা, সবুজ, লালের পাশাপাশি সাদা-কালো রঙের সাবলীল মিশ্রণও চোখে পড়বে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চাদের টি-শার্ট ও শার্টের কালেকশনও বেশ সৃজনশীলভাবেই সমৃদ্ধ করেছে ব্র্যান্ডটি।


যেহেতু বসন্তে শীতের দাপট প্রকৃতিতে তেমন একটা থাকে না, তাই অস্বস্তি এড়াতে আরামদায়ক অনুভূতির কথা মাথায় রেখেই এসব পোশাকের নকশা করা হয়েছে বলে জানান টুয়েলভের ডিজাইনাররা। আনন্দের মাত্রা বাড়ুক, পোশাকে ফুটে উঠুক সুখী বসন্তের প্রতিচ্ছবি। টুয়েলভের ফ্যাশনেবল ‘বসন্ত ও ভালোবাসা’ দিবসের পোশাকের পসরা যেন সে কথাই জানান দিচ্ছে এ মৌসুমে।
ছবি: টুয়েলভ