
ঈদকে সামনে রেখে ইজির আউটলেটগুলো সাজানো হয়েছে নানা ধরনের নতুন ডিজাইনের পোশাকে। বিশেষ করে ছেলেদের ফ্যাশনে এবারের সংগ্রহে রয়েছে আকর্ষণীয় সব শার্ট, যা সহজেই ঈদের সাজে এনে দিতে পারে স্বতন্ত্র স্টাইল।

রং, নকশা এবং আরামদায়ক কাপড়ের সমন্বয়ে তৈরি এই শার্টগুলো একই সঙ্গে আধুনিক এবং পরিধানে স্বাচ্ছন্দ্যময়।

ইজির এবারের ঈদ আয়োজনেও রাখা হয়েছে সব ধরনের ক্রেতার কথা। তাই নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, ফরমাল শার্ট এবং ক্যাজুয়াল শার্টের পাশাপাশি রয়েছে পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি ও প্যান্টের নানা সংগ্রহ।

উৎসবের দিনে যারা একটু সহজ কিন্তু স্টাইলিশ লুক পছন্দ করেন, তাদের জন্য এই সংগ্রহ হতে পারে দারুণ একটি পছন্দ।
ব্র্যান্ডটির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, তাদের লক্ষ্য শুধু মুনাফা নয়; বরং ক্রেতাদের ভালো মানের পোশাক ও সন্তোষজনক সেবা দেওয়া।

সেই ভাবনা থেকেই দেশের বিভিন্ন জেলায় ইজির শোরুম বিস্তৃত করা হয়েছে, যাতে দেশের নানা প্রান্তের ক্রেতারাও সহজে এই ব্র্যান্ডের পোশাক সংগ্রহ করতে পারেন।

ঈদের আনন্দে নতুন পোশাকের খোঁজে যারা আছেন, তারা চাইলে ইজি ফ্যাশনের যেকোনো আউটলেটে গিয়ে দেখতে পারেন এই বর্ণিল সংগ্রহ। পাশাপাশি অনলাইনেও ব্র্যান্ডটির ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের পোশাকের ঝলক।

উৎসবের দিনে আরাম, রং আর স্টাইল—এই তিনের সমন্বয়ে ইজি ফ্যাশনের শার্টগুলো হতে পারে ঈদের সাজে এক অনন্য সংযোজন।
ছবি: ইজি ফ্যাশন