এক দশক পর মেট গালায় দেখা যেতে পারে টেইলর সুইফটকে
শেয়ার করুন
ফলো করুন

দীর্ঘ এক দশকের বিরতির পর এই সময়ের সবচেয়ে প্রভাবশালী পপ তারকা টেইলর সুইফট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-এ অংশগ্রহণ করতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। তবে ভক্তরা আশা করছেন এই পপ রাজকুমারী এবার একা আসবেন না। সঙ্গে থাকবেন তারকা বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসি। রেড-কার্পেটে এবারই প্রথম সবার সামনে আসবেন এই তারকা জুটি।

টেইলর-ট্রাভিস জুটি
টেইলর-ট্রাভিস জুটি

যদিও সুইফট আগে কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে মেট গালায় আসেনি। তবে সুইফটিদের ধারণা এ বছরটা একটু ভিন্ন হবে। লাল গালিচায় ঝলক দেখা যাবে টেইলর-ট্রাভিস জুটির।  

সুইফট ২০১৬ সালে সর্বশেষ মেট গালায় অংশ নিয়েছিলেন। সেবারের আয়োজনে তিনি অন্যতম কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ব্যক্তিগত কারণে ও নানান ব্যস্ততায় মেট গালায় আসা হয়নি এই পপ তারকার। এখন তাঁর ইরাস ট্যুর শেষ হওয়ায় ভক্তরা এই ইভেন্টে আশা করছেন তাঁকে। ন্যাশনাল ফুটবল লিগের সিজন শেষ হওয়ায় ট্রাভিস কেলসিরও এখন ব্রেক থাকার কথা।

বিজ্ঞাপন

যদিও এখনো তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়নি, তবে উভয়ের সময়সূচি তুলনামূলকভাবে ফাঁকা থাকায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৫ মে মেট গালার রেড কার্পেটে তাঁদের একসঙ্গে দেখার জন্য।

উল্লেখ্য, আগামী ৫ মে নিউইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’। ফ্যাশন অনুরাগীদের কাছে প্রতিবছর মে মাসের এই প্রথম সোমবার যেন বিশেষ কিছু। বিশ্বের ফ্যাশন অনুরাগীরা সারা বছর অপেক্ষায় থাকেন থিমভিত্তিক সাজপোশাকে নিজের প্রিয় তারকা ও ফ্যাশন আইকনদের দেখতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৪: ৩০
বিজ্ঞাপন