সিল্ক অরগাঞ্জায় ঋতির জমকালো ঈদের শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

এবার চৈত্রের মাঝামাঝিতে ঈদ। আবহাওয়ার কথা মাথায় রেখে দেশীয় ফ্যাশন উদ্যোগ ঋতি ঈদ কালেকশন সাজিয়েছে সিল্ক অরগাঞ্জায়। এই ফেব্রিকটি একই সঙ্গে চকচকে ও হালকা। ঋতির এই কালেকশনের শাড়িগুলো শাইনি ফেব্রিকের হওয়ায় উৎসবের আমেজ যেমন থাকবে, তেমনি হালকা হওয়ায় সারা দিন পরে থাকা যাবে অনায়াসেই।

১/৮
গ্রীষ্মবান্ধব রং ও ফুলেল মোটিফে ঋতির এই সংগ্রহ সাজানো হয়েছে। গোলাপি, নীল, পিচ, ব্রাউন, হলুদ—এই রংগুলোর বিভিন্ন শেডের ব্যবহার চোখে পড়ছে।

বিজ্ঞাপন
২/৮
সিল্ক অরগাঞ্জা জমিনে ব্লক প্রিন্টে ডিজাইন করা হয়েছে। তার ওপর সোনালি স্টোনের কাজ নজর কাড়ছে।

৩/৮
শাড়ির পাড়ে যোগ করা হয়েছে চিকন সাদা লেইস।

৪/৮
কফি ব্রাউন এই শাড়িতে সোনালি ব্লকের প্রিন্টে ফুলেল মোটিফ প্রাধান্য পেয়েছে।পাড়কে আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়েছে সোনালি সিকুইন লেইস।  

৫/৮
ব্লকের সঙ্গে কোনো কোনো শাড়িতে ব্যবহার করা হয়েছে মুক্তা।

৬/৮
নজর এড়ায় না আঁচলের ট্যাসেলগুলো।
নজর এড়ায় না আঁচলের ট্যাসেলগুলো।
৭/৮
যাঁরা স্টোন ও পার্লের কাজ পছন্দ করেন না, তারা বেছে নিতে পারেন শুধু ব্লক প্রিন্টে নকশা করা শাড়ি। ফেব্রিক সিল্ক অরগাঞ্জা হওয়ায় ফেস্টিভ লুকে ঘাটতি হবে না।

৮/৮
ফ্লোরালের সঙ্গে নজর কাড়ে জ্যামিতিক মোটিফ ও পলকা ডট।

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন