
এবারের ঈদে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ নিয়ে সারা লাইফস্টাইল-এর আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ব্র্যান্ডটির ঈদ সংগ্রহের নাম দেওয়া হয়েছে ‘উৎসবের আলিঙ্গন’। এই আয়োজনের পোশাকের ডিজাইনে থাকছে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ও অলওভার প্রিন্ট।

পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এ ছাড়া অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। তা ছাড়া নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসব পোশাকে ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।

আয়োজনে মেয়েদের জন্য ‘সারা লাইফস্টাইল’ এনেছে শাড়ি, থ্রি–পিস, টপস, আনারকলি, কুর্তি, কো–অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান–পিস, টু–পিস, স্কার্ফ, শারারা, কাফতান ও টি–শার্ট। ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি–শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।
সারার ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ২৫০ টাকা থেকে ৯ হাজার ৯৯০ টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি থাকছে এবারের সারার ঈদের সংগ্রহের অন্যতম আকর্ষণ।

মেয়েশিশুদের জন্য থাকছে টি–শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি–পিস, ফ্যাশন টপস, টু–পিস, লেহেঙ্গা। এ ছাড়া ছেলেশিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি–শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ন সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট, পলো শার্ট ইত্যাদি। এ ছাড়া বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ (বাবা-ছেলে-মা-মেয়ে)। তা ছাড়া যুগলদের জন্য থাকছে একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।

আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) ও ইনস্টাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।
ছবি : সারা